ads
Sunday, 10 August 2025
চলন্ত দোকানই খলিলুরের জীবনের ভরসা
সাইকেলের গায়ে বাঁশ আর কাঠের তৈরি কাঠামো। সেই কাঠামোর গায়ে ঝুলছে রঙিন বাটি, বদনা, খেলনা, ফিতা, চুলের ক্লিপ, চকচকে কসমেটিকসের প্যাকেট—আরও কত কী! যেন এক চলন্ত হাট! এমন এক সাইকেল নিয়ে খুলনার উপকূলজুড়ে ৩০ বছরের বেশি সময় ধরে ঘুরে বেড়াচ্ছেন খলিলুর রহমান। এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটে চলা এই ভ্রাম্যমাণ দোকানই তাঁর জীবনের একমাত্র ভরসা।
খলিলুর রহমানের বয়স এখন ৫৪। বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুর গ্রামে, স্ত্রী-সন্তানেরা থাকেন সেখানেই। আর তিনি থাকেন খুলনার পাইকগাছা উপজেলার গড়ুইখালী বাজার এলাকায় একটি ছোট ভাড়া ঘরে। ভোরের আলো ফোটার আগেই তাঁর দিন শুরু হয়। সাইকেলের গায়ে নতুন মাল সাজিয়ে রওনা হন কয়রা বা পাইকগাছার কোনো না কোনো গ্রামে।
সম্প্রতি কয়রা উপজেলার সুন্দরবন ঘেঁষা হড্ডা গ্রামের ফাঁকা সড়কে দেখা হয় তাঁর সঙ্গে। গরমে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালেন একটু জিরিয়ে নিতে। সাইকেলে ঝুলতে থাকা পণ্যগুলোর দিকে তাকিয়ে বলেন, ‘এই সাইকেলটাই আমার দোকান। ৪০-৫০ রকমের জিনিস আছে। দামও বেশি নয়, ১০ টাকা থেকে শুরু।’
তিনি জানান, একসময় দাকোপ উপজেলার বাজুয়া এলাকায় থাকতেন। তখন পাবনা থেকে ছিট কাপড় এনে সাইকেলে করে বিক্রি করতেন। ব্যবসা ভালোই চলছিল, কিন্তু জায়গায় জায়গায় কাপড়ের দোকান গজিয়ে ওঠায় বাধ্য হয়ে পেশা বদলান। ১৮ বছর ধরে কসমেটিকসসহ নিত্যব্যবহার্য পণ্যের এই ভ্রাম্যমাণ দোকান চালাচ্ছেন। দিনে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। তাতেই কোনো রকমে চলে যাচ্ছে। এই চলন্ত দোকানের আয়ে তিন মেয়ের বিয়ে দিয়েছেন খলিলুর। এখন পরিবারে আছেন স্ত্রী আর একমাত্র ছেলে। ছেলে মাধ্যমিক পাস করে ইলেকট্রিকের কাজ শিখেছে, এখন মিস্ত্রির কাজ করে। ‘এখন ছেলেডাও ইনকাম করে’,—বলতে গিয়ে খলিলুরের মুখে ফুটে ওঠে এক তৃপ্তির হাসি।
সাইকেলের দোকানটা শুধু খলিলুরের রুটিরুজির মাধ্যম নয়, এই দোকান অনেক গ্রামীণ নারীর জন্য যেন এক ভ্রাম্যমাণ বাজার। খলিলুর রহমান বলেন, ‘আমার ডাক শুনে আশপাশের বাড়ির মহিলারা রাস্তায় চইলে আসে। কেউ চিরুনি কেনে, কেউ পাউডার, কেউ ফিতে। গ্রামের অনেক মহিলা ইচ্ছে হলিও বাজারে যেইতে পারে না। আমার এই সাইকেলডাই তাগের ভরসা।’
কথাগুলো মিলে যায় আশপাশের মানুষজনের বক্তব্যের সঙ্গেও। হড্ডা গ্রামের রেনুকা মণ্ডল বলেন, ‘খলিল দাদা অনেক বছর ধইরে মাল নিয়ে আসে আমাগের গ্রামে। তার সাইকেল দোকানে বাড়ির খুটিনাটি মেলা রকমের মাল পাই।’ পাশেই দাঁড়িয়ে থাকা বৃদ্ধ তপন কুমার যোগ করেন, ‘খলিল ভাই বড্ড ভালো মানুষ। হাসিমুখে মাল বিক্রি করে, দামদর নিয়ে কখনো ঝামেলা করে না।’
গ্রামের মেয়েরা খলিলুর রহমানের চলন্ত দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী কেনেন। সম্প্রতি তোলাছবি: প্রথম আলো
খাওয়াদাওয়া নিয়ে জিজ্ঞাসা করলে হেসে বলেন, ‘যা পাই, তা–ই খাই। কোনো দিন দোকান থেইকে এক প্লেট খিচুড়ি, আবার কোনো দিন শুধু একটা পাউরুটি খাই। রানতি পারি সব, কিন্তু সারা দিন সাইকেল ঠেইলে ফিরে আর রানতি মন চায় না। তা ছাড়া বউ-সন্তান বাড়িতে থাকে, ওগের রাইখে ভালো কিছু খাইতে গেলেও মনটা খারাপ হয়।’
বর্ষা মৌসুম নিয়ে তাঁর আফসোস সবচেয়ে বেশি। বলেন, ‘গরমের চেয়ে বর্ষায় বেশি কষ্ট। কাঁদা আর পিচ্ছিল রাস্তায় সাইকেল ঠেলা মেলা ঝামেলার কাজ। কতবার যে পইড়ে গেছি। কয় দিন আগে বেতবুনিয়া খেয়াঘাটে পইড়ে কোমরে ব্যথা পালাম। নিজে পড়ি তবে বাইসাইকেল আর মালামাল কখনো ফেলিনি।’
নিজের জীবন নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই, বরং সোজাসাপটা বলেন, ‘ছোটবেলায় লেখাপড়া শিখিনি। আগে তো মোবাইলও ছিল না। চিঠি লিখতিও পারতাম না। পোস্ট অফিসে যাইয়ে লাইনে দাঁড়ায়ে টাকা পাঠাতাম, সেই টাকা বাড়ি পৌঁছাইতে এক সপ্তাহ লাগত। এখন যুগ বদলাইছে, কিন্তু আমার রোজগার এখনো এই চলন্ত দোকান থেকেই।’
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জেলা থেকে আরও পড়ুন
খুলনাকয়রাব্যবসাখুলনা বিভাগ
ব্যবসা নিয়ে আরও পড়ুন
টেকসই শিক্ষা ও সামাজিক ব্যবসা
৯ ঘণ্টা আগে
টেকসই শিক্ষা ও সামাজিক ব্যবসা
চাক্তাইয়ের ব্যবসা-বাণিজ্যে নতুন ভোগান্তি ভাঙা সড়ক
১৭ ঘণ্টা আগে
চাক্তাইয়ের ব্যবসা-বাণিজ্যে নতুন ভোগান্তি ভাঙা সড়ক
কেব্লস ব্যবসায় আসছে আকিজবশির গ্রুপ
০৭ আগস্ট ২০২৫
খাবারের নতুন পদ বালাচাও, বাড়ছে ব্যবসা
০৫ আগস্ট ২০২৫
ব্যবসা নিয়ে আরও পড়ুন
কেনিয়ায় কারা এই ‘ম্যাডাম’, কীভাবে শিশুদের বিপদগামী করেন তাঁরা
০৪ আগস্ট ২০২৫
ছেলে ক্যারিয়ার এগিয়ে নেওয়ার আশায়, বাবা জেলে থেকেই জুয়ার ব্যবসায়
০১ আগস্ট ২০২৫
এমপ্লয়ার্স ফেডারেশনের নতুন সভাপতি ফজলে শামীম এহসান
০১ আগস্ট ২০২৫
ব্যবসা-মুনাফা দুটোই কমল হাইডেলবার্গের
২৭ জুলাই ২০২৫
Tuesday, 14 December 2021
নতুন মোড় নিতে পারে শিল্পী সমিতির নির্বাচন
নতুন মোড় নিতে পারে শিল্পী সমিতির নির্বাচন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির চলতি কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ অক্টোবর। সমিতির গঠনতন্ত্রের ৮ অনুচ্ছেদের (চ) ধারা অনুসারে মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা। সেই হিসেবে আগামী জানুয়ারির মধ্যে সংগঠনটির নির্বাচন করতে হবে। আগামী ৭ জানুয়ারি সমিতির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিনই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তফসিল ঘোষণার ১৫ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা।
প্যানেল গড়ার তোড়জোড়
দিনক্ষণ ঠিক না হলেও নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন ২০২১-২০২৩ মেয়াদি নির্বাচনে লড়তে ভেতরে-ভেতরে দুটি প্যানেল গঠনের প্রস্তুতি চলছে। একটি প্যানেলে রয়েছেন চলতি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মিশা সওদাগর ও জায়েদ খান। আরেকটি প্যানেল হতে পারে সাবেক সভাপতি শাকিব খান ও অভিনেত্রী নিপুণের নেতৃত্বে। যুক্তরাষ্ট্র থেকে শাকিব খান প্রথম আলোকে জানিয়েছেন, জানুয়ারি মাসের মাঝামাঝি সেখানে তাঁদের নতুন ছবির শুটিং শুরু হবে। এ কারণে নির্বাচন করা সম্ভব হবে না। তবে যদি নির্বাচন পিছিয়ে যায়, তখন বাংলাদেশে ফিরলে হয়তো নির্বাচন করবেন শাকিব খান। এ ব্যাপারে নিপুণ বলেন, ‘আমরা এবার একটি প্যানেল থেকে নির্বাচন করব। অনেকের সঙ্গেই কথা হয়েছে, হচ্ছে। শাকিব খান থাকতেও পারে। গতকাল রাতেও নির্বাচনের ব্যাপারে শাকিবের কাছের কয়েকজনের সঙ্গে বসেছিলাম।’
নির্বাচনে নিতে পারে নতুন মোড়
গতবার মিশা-জায়েদ প্যানেলের বিপক্ষে তেমন শক্ত অবস্থান না থাকায় ভরাডুবি হয় মৌসুমী-ইলিয়াস কোবরা প্যানেলের। এবারের পরিবেশ কিছুটা ভিন্ন। নতুন একটি পক্ষ মাঠে নেমে শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে। সেই প্যানেলের নেতৃত্বে আছেন শাকিব খান ও নিপুণ। নতুন চমক হিসেবে বিভিন্ন পদে থাকবেন একঝাঁক তারকা। তালিকায় আছেন ফেরদৌস, রিয়াজ, পূর্ণিমা, নিরব, সাইমন প্রমুখ। নিপুণ বলেন, ‘আমরা একসঙ্গে বসে প্যানেল সাজানো নিয়ে কথা বলেছি। বেশ কয়েকজন জ্যেষ্ঠ তারকা শিল্পীও থাকবেন আমাদের সঙ্গে।’ মিশা-জায়েদ প্যানেলের চলতি কমিটির আন্তর্জাতিক সম্পাদক ইমনও যোগ দিতে পারেন এই প্যানেলে।
মিশা-জায়েদ প্যানেলে এবার কিছুটা পরিবর্তন আসতে পারে। এখানে ঢুকতে পারেন গত নির্বাচনে তাঁদেরই প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী মৌসুমী। অন্যদিকে মিশা সওদাগরও প্যানেল পরিবর্তন করতে পারেন বলে সিনেমা পাড়ায় গুঞ্জন উঠেছে। মৌসুমীর ক্ষেত্রেও সেটা ঘটতে পারে। পরাজয়ের পর প্রায় দেড় বছর সমিতিতেই যাননি স্বামী-স্ত্রী ওমর সানি ও মৌসুমী। এমনকি সারা বছর ফেসবুকে পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন ওমর সানি ও জায়েদ খান। কিন্তু কিছুদিন হলো তাঁদের সম্পর্কের উন্নতি দেখা দিয়েছে। মাস তিনেক আগে সোনার চর–এর শুটিং স্পটে জায়েদের মুখে মৌসুমীর মিষ্টি তুলে দেওয়ার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। শিল্পী সমিতির সাম্প্রতিক বেশ কিছু অনুষ্ঠানে মিশা-জায়েদের সঙ্গে দেখা গেছে ওমর সানিকেও। ধারণা করা হচ্ছে, জায়েদের প্যানেলে মৌসুমী সভাপতি প্রার্থী হতে পারেন। এ প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘আমি নির্বাচন করছি না। তবে মৌসুমী শিল্পী সমিতির সভাপতি হলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কার সঙ্গে প্যানেল করে প্রার্থী হবে, সেটা এখন বলব না।’ যুক্তরাষ্ট্রে অবস্থানরত মৌসুমীও জানালেন, কী করবেন, সেটা মনে মনে ঠিক করে ফেলেছেন। আর মিশা সওদাগর তাঁর ব্যাপারে গুঞ্জন অস্বীকার করেছেন। এখনই এসব নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিগত নির্বাচনগুলোতে এফডিসিতে হাজির হয়েছিলেন বহু তারকা
সদস্যপদ ফেরতে ১৮৪ জনের আইনি লড়াই
২০১৮ সালে সমিতির ১৮৪ জন সদস্যের ভোটাধিকার কেড়ে নেয় মিশা-জায়েদ কমিটি। আসন্ন নির্বাচনের আগে তাঁরা পূর্ণাঙ্গ সদস্যপদ ও ভোটাধিকার ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে উচ্চ আদালতে রিট করেছেন তাঁরা। রিটে স্বাক্ষর করা ১৬ আবেদনকারীর একজন অভিনেতা শান আরাফ বলেন, ‘১ ডিসেম্বর আমরা সমিতির নিবন্ধনকারী প্রতিষ্ঠান সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেছি। এরপর গত বুধবার উচ্চ আদালতে রিট করেছি। আশা করছি, দু–এক দিনের মধ্যে শুনানি হবে।’
Wednesday, 8 December 2021
ক্যাটরিনার বিয়েতে পাঁচ দেশের ফল-সবজ
ক্যাটরিনার বিয়েতে পাঁচ দেশের ফল-সবজি
ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ে এখন আর গুঞ্জন নয়। বাস্তবেই তাঁরা সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন। এই জুটি সপরিবারে রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্টে পৌঁছে গেছেন। আজ থেকে শুরু হচ্ছে বিয়ের নানান রীতিনীতি। ভিকি আর ক্যাট তাঁদের বিয়েকে সবদিক থেকে অত্যন্ত বিশেষ করতে চলেছেন। আর তাই অতিথিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছেন তাঁরা।
জানা গেছে, ভিকি আর ক্যাটরিনার বিয়েতে রাজস্থানি, পাঞ্জাবি ছাড়াও বিদেশি নানান বাহারি পদ থাকবে। ব্রেকফাস্ট থেকে ডিনারের মেনু চূড়ান্ত হয়ে গেছে। বিশেষ অতিথিদের জন্য বিদেশ থেকে বাহারি সবজি আর ফল আনা হচ্ছে।
থাইল্যান্ড, ব্রাজিল, ফিলিপাইন ও তাইওয়ান থেকে কিছু বিশেষ সবজি আর ফল আসবে। তাইওয়ান থেকে মাশরুম আর ফিলিপাইন থেকে অ্যাভোকাডো আনা হচ্ছে। পেঁয়াজ ও রসুন বেঙ্গালুরু থেকে আনা হয়েছে। থাইল্যান্ড থেকে বিশেষ একধরনের আঙুর আনা হবে।
এই আঙুরের দাম প্রতি কেজি ২ হাজার ৫০০ রুপি। ৩০ কেজি আঙুরের অর্ডার দেওয়া হয়েছে। এ ছাড়া ফিলিপাইন থেকে ১০০ কেজি অ্যাভোকাডো আনানো হয়েছে। আর এর দাম প্রতি কেজি প্রায় ১ হাজার ৫০০ রুপি। ব্রাজিল থেকে সোনোফিস নামের এক বিশেষ সবজি আনা হয়েছে। আর তাইওয়ান থেকে প্রতি কেজি ৬ হাজার ২০০ রুপি দামের মাশরুম এসেছে। কর্ণাটক থেকে ১৫০ কেজি লাল কলা আনা হয়েছে। বেঙ্গালুরু থেকে ১৫ কেজি রসুন আর নাসিক থেকে ৪০ কেজি পেঁয়াজ আনা হয়েছে। জয়পুর থেকে আনা হয়েছে ২০ কেজি বিনস। এ ছাড়া গাজর, টমেটো, মুলো, কাঁচা মরিচ স্থানীয় বাজার থেকে আনা হয়েছে।
বিশেষ অতিথিদের জন্য বিদেশি পদের মধ্যে থাকবে পেরিপেরি পনির, টর্টিলা ওয়েফার, স্পিনাচ কর্ন, কাল স্লো সালাদ, ব্রকলি সালাদ, টাফু সালাদসহ আরও নানান কিছু। রাজস্থানের বিশেষ পদ হিসেবে থাকবে ডাল-বাটি চুরমা, হলুদ আর ক্যায়ের-সাঙ্গরির সবজি। অতিথিদের রাজস্থানি রীতিতে স্বাগত জানানো হবে। আজ থেকে সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্টে বিয়ের আসর বসছে। ১০ ডিসেম্বর পর্যন্ত বিয়ের অনুষ্ঠান চলবে।
চলতি বছর আগস্টে গুঞ্জন উঠেছিল, বাগদানটা সেরে ফেলেছেন ভিকি-ক্যাটরিনা। এ ছাড়া বিভিন্ন সময় ছবির প্রচারে, চ্যাট শোতে ও সাক্ষাৎকারে দুজনের প্রেম নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন। ভিকি ও ক্যাট দুজনই বারবার এড়িয়ে গেলেও তাঁদের প্রেমের গুজব গায়েব হয়ে যায়নি।
Tuesday, 7 December 2021
অনুভব আহমেদের আততায়ী খুচরোগুলো
চিত্রকর্ম: গিয়র্গিও দি চিরিকো
১
তোমার সমুখে নগ্ন হয়ে ভাবি, এ আড়াল কি করে ভাঙি
২
আমাকে খুলে নিয়ে যাও এ শরীর থেকে
এ শরীর বড় ক্লান্তিকর
৩
এতো মাধুর্য নিয়ে তুমি কেন ফুটে থাকতে চাও আমার কবরে?
৪
সে বেদনার মথিত হাওয়া, পাতা হয়ে দুলি
৫
নিজের মৃত্যুটাকেও স্থগিত করে রাখি
যেনো ডেকে তোমাকে ফিরে যেতে না হয় না পেয়ে
৬
মৃতদেহ টপকে টপকে অন্য গ্রামে চলে যাচ্ছে গ্রামের নিয়তি
৭
বহুবছর পর হয়তো মনে পড়বে -এ বছর হেমন্তে তোমার ছিলাম
৮
রাতের নির্জনতা ভেঙে পড়ে ভাতের থালার উপর
একটা ক্ষুধার্ত মুখ চাঁদের উপমার মতো পুরোনো হতে থাকে
পুরোনো হতে থাকে
৯
মেয়ে তুমি আর কবে বুঝবে-
ঢেউয়ের উপর পা রেখে সমুদ্র পার করা যায়না, ডুবে যাওয়া যায়
১০
ভাসানের লয়ে মথিত জলেরাও তোমার কথা বলে
১১
আর আমাদের মধ্যে হানা দেয় পাড়হীন প্রেম
১২
ধরো একা,গভীর রাত,নাহয় আমি তোমার পানির গ্লাস এগিয়ে দেবার ডাক
১৩
ধরো ম্যাপল লিফ, যেমন কুড়িয়ে নিতে,
তেমনই, নাহয় আমাকে কুড়াতে
১৪
বুকের খাদে কেবলই অঝোর তোমার ঝরার ক্ষত
১৫
আমি তো আশ্বিন,দুপুর ভাঙা ঢেউ
পাতা ঝরার স্বরে আড়াল হওয়া কেউ
১৬
বিকেলটা এলোমেলো পায়ে সন্ধ্যার দিকে, আমার পথ মুড়িয়ে দিচ্ছে বিভোর মালহারে
১৭
তোমাকে রেখে যাবো কবিতায়-
অলস দুপুর শেষে, বহুযুগ পরে
কোনও অষ্টাদশী প্রেমিকার ঠোঁটে
১৮
হয়তো দুপুর, হয়তো স্মৃতি, জলের ধারে কাঁপছো তুমি
১৯
মরে গেলে এমন চাঁদের তলায় মাটি দিও
একটা করে কাঠগোলাপ বিছিয়ে দিও
২০
চাঁদটা বৃষ্টিতে ভিজে যাচ্ছে
২১
হাত ধরো,এসো বসে থাকি মুখোমুখি অনন্ত পরিধির দিকে
২২
তোমাকে ডাকলেই দিগন্তে আকাশ উছলে ঢেউ
দূরের পুরুষ তুমিতো খুব কাছের কেউ
২৩
আমি তোমার মধ্যে মুখ থুবড়ে পড়ে থেকেছি
সহসাঘোরে অন্ধকারে ডুকরে কেঁদেছি
২৪
বুকের কাছে একটু জায়গা দাও নিজেকে জড়িয়ে ধরি
২৫
তুমিও তো তার মতোই প্রিয় যার সংগে দেখা হয়না আর
২৬
অথচ মরে যেতেও মানুষকে অনেকগুলো বছর বাঁচতে হয়
চোখ
অরণ্যে অই উড়ছে যে পাখি,সেই ডানার শব্দে ফেটে যায় ডালিম।বনে উড়ুক্কু মাছের চোখে ঘনায় রক্তাভ শিহরণ।
একজোড়া নগ্ন চোখ পা চলে গেছে ফেলে,করোটির ভেতর স্মৃতির উইপোকা, শব্দকে ভাংতি করে বোধের আচকান টান মারে দৃশ্যেরা, আদি নিভৃত বেদনা।
চোখ এক নরম নদী, যেখানে সাঁতার কাটতে আসে বিভৎস দৃশ্যেরা।
মুখ
Tuesday, 30 November 2021
গ্রহাণুকে ধাক্কা মেরে সরিয়ে দিতে মহাকাশযান পাঠালো নাসা
গ্রহাণুকে কক্ষপথ থেকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার প্রযুক্তি পরীক্ষা করে দেখতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা 'ডার্ট' নামের একটি যান মহাকাশে পাঠিয়েছে।
স্পেসএক্স এর ফ্যালকন ৯ রকেটে চড়ে ডার্ট (ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট) ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেজ থেকে বুধবার মহাকাশে পাড়ি দিয়েছে।
বিবিসি জানায়, অভিযানটি চালানো হবে ডাইমোরফস নামের গ্রহাণুর ওপর। এর ব্যাস ১৬০ মিটার। এই গ্রহাণুটি ডিডিমোস নামের আরেকটি বড় গ্রহাণুকে (৭৮০ মিটার ব্যাস) কেন্দ্র করে ঘুরছে।
কাছাকাছি ঘুরতে থাকা এ দুটি গ্রহাণুই ডার্টের লক্ষ্য। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে ডার্ট সূর্যের চারপাশে এর নিজ কক্ষপথে এগুতে থাকবে ডাইমোরফস এবং ডিডিমোসকে লক্ষ্য করে।
এরপর ২০২২ সালে যুগ্ম কক্ষপথে থাকা ডাইমোরফসে ঘণ্টায় ১৫,০০০ মাইল বেগে আছড়ে পড়বে ডার্ট। এই সংঘর্ষের ফলে গ্রহাণুটির গতিসহ যাত্রাপথ কতটুকু পরিবর্তন করা গেল তা দেখা হবে।
পৃথিবীকে বিপজ্জনক গ্রহাণু থেকে কীভাবে রক্ষা করা যায় তা জানার উদ্দেশে গ্রহাণুর গতিপথ পরিবর্তনের এমন চেষ্টা এটিই প্রথম।
মহাকাশের কয়েকশ মিটারের এক টুকরো আবর্জনাও যদি পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় তাহলেও তা একটি মহাদেশজুড়ে ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে।
তাই নাসা এবার ‘ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশান টেস্ট’ (ডার্ট) নামের যে অভিযানে নেমেছে তা সফল হলে এর মাধ্যমে কোনওদিন হয়ত বিপজ্জনক কোনও গ্রহাণু ও পৃথিবীর সংঘর্ষ এড়ানো যাবে এবং মানবজাতি রক্ষা পাবে।
পৃথিবী থেকে টেলিস্কোপের মাধ্যমে দশকের পর দশক ধরে ডিডিমোস এবং এর চাঁদ (মুনলেট) ডাইমোরফস নিয়ে গবেষণা চলছে।
নাসা বলছে, ডাইমোরফস কিংবা ডিডিমোস কোনওটিই পৃথিবীর জন্য হুমকি নয়। কিন্তু এ দুটি গ্রহাণুর যে অবস্থান, তাতে এটিই পরীক্ষা চালিয়ে দেখার জন্য মোক্ষম জায়গা যে, একটি মহাকাশ যান দিয়ে কোনও একটি গ্রহাণুকে ধাক্কা দিলে তা গ্রহাণুটির গতিপথ বদলে দিতে পারে কিনা।
এই ধাক্কা বা সংঘর্ষের ফলে ডার্ট ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই সংঘর্ষের এক সপ্তাহ আগেই ছোট্ট একটি স্যাটেলাইট মহাকাশে রেখে যাবে ডার্ট। আর সেই স্যাটেলাইটই পাঠাবে সংঘর্ষ-পরবর্তী পরিস্থিতির ছবি।
ওদিকে, ডার্টের ধাক্কায় গ্রহাণু ধ্বংস না হলেও কক্ষপথ থেকে সামান্য বিচ্যুত হতে পারে কিংবা কক্ষপথে প্রদক্ষিণের গতি বদলে যেতে পারে। এই বিচ্যুতি বা গতি কমে যাওয়া খুবই সামান্য হলেও পৃথিবীর কক্ষপথে থাকা কোনও গ্রহাণু বা আবর্জনাকে সরিয়ে দিতে এই অভিজ্ঞতাই যথেষ্ট কাজে দেবে বিজ্ঞানীদে
Friday, 26 November 2021
পাকিস্তানের সামনে বাংলাদেশের এবার টেস্ট-পরীক্ষা
আগের দিনই ১২ জনের দল জানিয়ে দিয়েছে পাকিস্তান। সেখান থেকে একাদশ বুঝতেও খুব সমস্যা হয় না। এমনকি উইকেট দেখার অপেক্ষাও তারা করেনি এ দিন। বাংলাদেশ সেখানে উল্টো টেস্টের আগের সন্ধ্যায় স্কোয়াডে যোগ করেছে আরও দুজনকে। স্রেফ এক টেস্টেই এখন দলে ১৭ জনের বিশাল বহর! নিজেদের শক্তি ও পরিকল্পনা নিয়ে পাকিস্তানের স্বচ্ছতা আর বাংলাদেশের ধোঁয়াশায় থাকা যেমন ফুটে উঠছে এতে, তেমনি তুলে ধরছে দুই দেশের ক্রিকেট সংস্কৃতি, ভাবনা ও আরও অনেক বাস্তবতাও।
• থাইল্যান্ডে
• দুই মেরুতে থাকা এমন দুটি দল এবার মুখোমুখি হচ্ছে ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণের লড়াইয়ে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে শুরু হচ্ছে বাংলাদেশের পথচলা। পাকিস্তানের যা এই চক্রের দ্বিতীয় সিরিজ। চট্টগ্রামে খেলা শুরু সকাল ১০টায়।
• নিজেদের সবশেষ টেস্টে দুই দলেরই প্রাপ্তি ছিল দারুণ জয়। অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট হারার পর দ্বিতীয় টেস্টে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। বাংলাদেশের জয়টি ছিল জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে। তবে প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো জয়টি ছিল স্মরণীয়।
• তবে চিত্র বদলে গেছে সাম্প্রতিক সময়ে। টি-টোয়েন্টিতে খারাপ সময়ের হাওয়ায় বাংলাদেশের ক্রিকেট সামগ্রিকভাবেই টালমাটাল। টেস্ট নিয়েও তাই শঙ্কার অবকাশ আছে যথেষ্টই। সেই টি-টোয়েন্টির সুবাতাসেই আবার পাকিস্তানের ক্রিকেট আরও বেশি ফুরফুরে। টেস্ট দলের আত্মবিশ্বাসও তাই তুঙ্গে।
•
• সাইফ
Friday, 19 November 2021
পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের বয়স বেঁধে দিল সৌদি আরব
পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের বয়স বেঁধে দিল সৌদি আরব
পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি আরব। কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সীরা পবিত্র ওমরাহ পালনে সৌদি যেতে পারবেন।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ আজ শুক্রবার এ কথা জানিয়েছে
খবরে বলা হয়েছে, সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দেওয়াও বাধ্যতামূলক। সৌদির ওমরাহ ও হজবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা (ইলেকট্রনিক) নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে।
করোনাভাইরাসের সংক্রমণ সহনীয় পর্যায়ে আসায় গত মাসে ওমরাহ ও হজ পালনে কড়াকাড়ি শিথিল করে সৌদি আরব। এর মধ্যে রয়েছে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সামাজিক দূরত্ব তুলে দেওয়াসহ সেখানে ধারণক্ষমতার সমান মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া। তবে মাস্ক পরার নিয়ম বহাল রয়েছে।
Sunday, 24 October 2021
Apple 20W USB-C Power Adapter
Apple 20W USB-C Power Adapter
| Compatible Devices | Apple Watch, AirPods, IPad, IPhone |
| Compatible Phone Models | IPhone XS, iPhone XS Max, iPhone XR, iPhone X, iPhone 8, iPhone 8 Plus, IPhone 12, iPhone 12 Pro, iPhone 12 Pro Max, iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro, iPhone 13 Pro Max, IPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max, iPhone SE (2nd generation)IPhone XS, iPhone XS Max, iPhone XR, iPhone X, iPhone 8, iPhone 8 Plus, IPhone 12, iP… See more |
| Special Feature | Power Adapter, Lightweight Design, Travel, Fast Charging |
| Connector |
Sony SEL2470GM E-Mount Camera
Sony SEL2470GM E-Mount Camera Lens: FE 24-70 mm F2.8 G Master Full Frame Standard Zoom Lens
You Save: | $345.52 (15%)
|
Acer Chromebook Spin 311 Convertible Laptop
Acer Chromebook Spin 311 Convertible Laptop, Intel Celeron N4020, 11.6" HD Touch, 4GB LPDDR4, 32GB eMMC, Gigabit Wi-Fi 5, Bluetooth 5.0, Google Chrome, CP311-2H-C679
https://amzn.to/30VnXlk
in 2 in 1 Laptop Computers by Acer
| Series | CP311-2H-C679 |
| Brand | Acer |
| Specific Uses For Product | Multimedia, Personal, Business |
| Screen Size | 11.6 Inches |
| Operating System Price: off (10%) | Chrome OS |
Acer Chromebook Spin 311 Convertible Laptop, Intel Celeron N4020, 11.6" HD Touch
Acer Chromebook Spin 311 Convertible Laptop, Intel Celeron N4020, 11.6" HD Touch, 4GB LPDDR4, 32GB eMMC, Gigabit Wi-Fi 5, Bluetooth 5.0, Google Chrome, CP311-2H-C679
Series CP311-2H-C679 Brand Acer Specific Uses For Product Multimedia, Personal, Business Screen Size 11.6 Inches Operating System Chrome OSSaturday, 23 October 2021
Invicta Men's 0072 Pro Watch
You Save: $87.20 (50%) About this item Made in USA or Imported Gold tone stainless steel case 48mm diameter x 12.5mm thick; Black dial; Luminous hands and hour markers Japanese quartz movement, VD53 Caliber; Assembled in Japan; SR920SW battery included; Watch weight: 310 grams Gold tone stainless steel band, 215mm L x 26mm W; Band is adjustable by adding/removing links; Fold over safety clasp Flame Fusion crystal; Push/pull crown; Unidirectional stainless steel bezel with black bezel ring; Functional Subdials: 60min, 60sec, 24 hour;200 meter water resistant: Suitable for professional marine activity and surface water sports. Suitable for diving.
Friday, 22 October 2021
Wednesday, 20 October 2021
Saturday, 24 March 2018
বিমান ভ্রমণে কি কি নিয়ম কানুন মেনে চলা উচিত
যোগাযোগের অন্যতম একটি মাধ্যম হচ্ছে বিমান। অনেকের কাছেই বিমানযাত্রা আরামদায়ক এবং উপভোগ্য। তবে অনেকগুলো নিয়ম আছে যেগুলো বিমানে ভ্রমণকালে মেনে চলা উচিত।

দেশের বাইরে ভ্রমণের পাশাপাশি বর্তমানে সময় বাঁচাতে কিংবা আরামদায়ক ভ্রমণের জন্য বিমানে চলাচল বেছে নেন অনেকেই। বিমান ভ্রমণের সময় বেশ কিছু নিয়ম মেনে চলা দরকার।
লাগেজ বেশি ভারি না করাঃ বিমান ভ্রমণে নির্দিষ্ট পরিমাণ ওজনের লাগেজ বহনের নিয়ম রয়েছে। সেটা মাথায় না রেখে অনেকেই অহেতুক লাগেজ অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ভারি করে ফেলেন। যেটা মোটেও উচিত নয়। অতিরিক্ত ওজনের লাগেজ অহেতুক বিড়ম্বনার কারণ হতে পারে। তাই প্রয়োজনীয় জিনিস গুলো নিয়ে লাগেজ নির্দিষ্ট ওজনের মধ্যে রাখাই ভাল।
ভ্রমনণের পুরো সময় সিটে বসে থাকবেন নাঃ বিমানে অনেকক্ষণ বসে থাকার ফলে পায়ের শিরায় রক্ত জমাট বাঁধার ঝুঁকি থাকে। অনেক সময় গন্তব্যে পৌঁছতে কয়েক ঘন্টা লেগে যায়। দূরের ভ্রমণে তাই সারাক্ষণ বসে না থাকে একটু হাঁটাহাঁটি করতে পারেন। তাছাড়া সেই সাথে খুব বেশি আঁটসাঁট পোশাক না পরে নির্বাচন করতে পারেন একটু ঢিলে পোশাক।
খালি পায়ে হাঁটবেন নাঃ কয়েকঘন্টার ভ্রমণকে সবাই চেষ্টা করেন আরামপ্রদ করতে। সেক্ষেত্রে হয়ত জুতা খুলে রাখেন অনেকেই। কিন্তু জুতা খুলে খালি পায়ে আশেপাশে না হাটাই উত্তম। অনেকে খালি পায়ে হেটেই ওয়াসরুম পর্যন্ত চলে যান। বিমানের মেঝে ময়লা এবং জীবাণুযুক্ত হয়। তাছাড়া অনেক সময় কাঁচের গ্লাস ভেঙে গেলে সেটাও থাকতে পাড়ে মেঝেতে। তাই বিমানে খালি পায়ে হাঁটা এড়িয়ে চলাই শ্রেয়।
ট্রে টেবিলে খাবার পরলে সেটা খাবেন নাঃ গবেষণা মতে বিমানের অন্যতম জীবাণুযুক্ত একটি জিনিস হচ্ছে ট্রে টেবিল। তাই খাবার নেয়ার সময় ট্রে টেবিলে পরে গেলে সেটা খাওয়া উচিত না। ট্রে টেবিলগুলো অনেক কাজে ব্যবহার করা হয়। তাই সেখান থেকে জীবাণু আক্রমণের ঝুঁকি থাকে বেশি।
টেক অফ বা ল্যান্ডিং-এর সময় ঘুমানোঃ বিমান যখন মাটি থেকে আকাশে উড়ে কিংবা ল্যান্ড করে তখন আশেপাশের বায়ুচাপ খুব দ্রুত পরিবর্তিত হয়। এটি কানের ভেতর বাতাসের চেয়ে বেশি দ্রুত পরিবর্তিত হয়। সেক্ষেত্রে টেক অফ বা ল্যান্ডিং-এর সময় ঘুম পরিহার করা উচিত।
কোন কিছু প্রয়োজন হলে ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে বলুনঃ বিমানে ভ্রমণকালে অনেকেই অসুস্থ বোধ করেন। তাছাড়া কোন কিছুর দরকার ও হতে পারে। অনেকেই ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে কিছু দরকার হলে বলতে অস্বস্তি বোধ করেন। এটা উচিত নয়। আপনি ফ্লাইটের মধ্যে অসুস্থ হতে চাইবেন না। তাই কোন দরকারে কিংবা অসুস্থ বোধ করলে ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে সেটা জানান।
চোখে লেন্স পরা থেকে বিরত থাকুনঃ বিমানে লেন্সের পরিবর্তে চশমা ব্যবহার করুন। কেবিনে বাতাস অনেক শুষ্ক হয় এবং এর ফলে লেন্স পরিহিত অবস্থায় থাকলে চোখে জালা-পোড়া এবং অস্বস্তি হতে পারে। তাই বিমান ভ্রমণে লেন্স ব্যবহার করা উচিত নয়।
বিমানে দেয়া কম্বল ব্যবহার না করাঃ বিমানে অনেকবার ব্যবহৃত আরেকটা জিনিস হচ্ছে কম্বল। কম্বল এবং বালিশ দুটোই জীবাণুযুক্ত থাকার আশংকা থাকে। তাই কম্বল এবং বালিশ না ব্যবহার করাই ভাল।
ওয়াসরুমের ফ্লাস বাটন খালি হাতে ধরবেন নাঃ বিমানের ওয়াসরুম জীবাণু আর ব্যাকটেরিয়া লুকিয়ে থাকার আরেকটি প্রধান জায়গা। তাই ভাল মত হাত ধুয়ে তারপর ফ্লাস বাটন চাপ দেয়ার জন্য টিস্যু ব্যবহার করা উচিত। দরজা খোলার জন্যও টিস্যু ব্যবহার করা শ্রেয়।
বাণিজ্যযুদ্ধের মূলে আইফোন?
বাণিজ্যযুদ্ধের মূলে আইফোন?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারে চীনের সাথে বাণিজ্য ঘাটতি মোকাবেলায় প্রয়োজনে 'বাণিজ্যযুদ্ধে'র ( Trade War) ঘোষণা দিয়েছিলেন। চলতি সপ্তাহে এ বাণিজ্যযুদ্ধের সূচনা করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিভিন্ন চাইনিজ পণ্যে অধিক শুল্কারোপ ও ফলশ্রুতিতে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা - এই হচ্ছে সম্ভাব্য বাণিজ্যযুদ্ধের নীতি। তবে আসলেই এ বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলে।
চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি প্রায় ৩৭৫ বিলিয়ন ডলারের। অর্থাৎ, বছরে পণ্য আমদানী রফতানীতে সামগ্রিকভাবে চীন ৩৭৫ বিলিয়ন ডলারের পণ্য অধিক রফতানী করে থাকে। কিন্তু মনে রাখা দরকার, প্রকৃত আয় কিন্তু রফতানী মূল্যের সমান নয়। উদাহরণ হিসেবে বলা যায় অ্যাপল নির্মিত আইফোনের কথা। আইফোনের ডিজাইন করা হয় ক্যালিফোর্নিয়ায় অ্যাপল কার্যালয়ে আর উৎপাদন হয় চীনে ফক্সকনের কারখানায়। গবেষণা সংস্থা আইএইচএস মার্কিট বলছে প্রতিটি আইফোন এক্স এর উৎপাদন ব্যয় ৩৭০ ডলার। এর মধ্যে ১১০ ডলার ব্যয় হয় দক্ষিণ কোরিয়ার স্যামসাং থেকে ডিসপ্লে ক্রয়ে এবং ৪৪.৫ ডলার ব্যয় হয় জাপানের তোশিবা থেকে মেমরি চিপ ক্রয়ে। চীনে সংযোজন বাবদ ব্যয় হয় মোট উৎপাদন ব্যয়ের ৩ থেকে ৬ শতাংশ মাত্র। একটি পূর্ণাঙ্গ আইফোন এক্স এর মূল্য উৎপাদন পর্যায়ে ৪০০ ডলার, পাইকারীভাবে ৮০০ ডলার এবং খুচরা পর্যায়ে ১২০০ ডলার। এখন চীন এই উৎপাদন পর্যায়ে অপেক্ষাকৃত কম অবদান সত্ত্বেও রফতানীর ক্ষেত্রে অত্যন্ত বৃহৎ বলে প্রতিয়মান হয় শুধুমাত্র পূর্ণাঙ্গ পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানীর কারণে। উল্লেখ্য, চীন শুধুমাত্র বিগত ২০১৭ সালে ৭০ বিলিয়ন ডলার মূল্যের মোবাইল ও আনুষাঙ্গিক পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানী করে যা দুই দেশের সামগ্রিক বাণিজ্য ঘাটতির ২২ শতাংশেরও বেশী।
এ অবস্থায় সম্ভাব্য বাণিজ্যযুদ্ধে কোন এক পক্ষের নিরঙ্কুশ সুবিধা লাভের সম্ভবনা তাই ক্ষীণ। বরং পারস্পরিক বাণিজ্য নির্ভরতার কারণে উভয়পক্ষেরই ক্ষতিগ্রস্থ হবার সম্ভবনা উড়িয়ে দেয়া যায় না।

বাণিজ্যযুদ্ধের মূলে
Thursday, 22 March 2018
৪০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে পি২০ প্রো!
৪০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে পি২০ প্রো!

৪০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে পি২০ প্রো
credit : The Verge
হুয়াওয়ে ফ্ল্যাগশিপ ফোন পি২০ প্রো-এর ঘোষণা আসবে আগামী সপ্তাহে। তিন ক্যামেরা বিশিষ্ট এ স্মার্টফোন নিয়ে ইতিমধ্যে আগ্রহ তৈরী হয়েছে যথেষ্ট। সম্প্রতি জানা গেছে এ তিন ক্যামেরা সম্পর্কে আরও বিস্তারিত। অবশ্য প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট 'দ্য ভার্জ' -এর এ দাবীর সত্যতা নিরুপণ করা সম্ভব হয়নি নিরপেক্ষ কোনো সূত্র থেকে।
প্রকাশিত খবরে বলা হয়েছে তিন লেন্সের ক্যামেরায় একটি হবে ৮ মেগাপিক্সেল টেলিফটো, একটি ২০ মেগাপিক্সেল সাদাকালো এবং মূল লেন্সটি হবে ৪০ মেগাপিক্সেল ক্ষমতার। উল্লেখ্য নকিয়া ইতিপূর্বে 'পিউরভিউ' সিরিজে ৪১ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারজাত করেছে।
আগামী ২৭শে মার্চ হুয়াওয়ে ফ্ল্যাগশিপ ফোন পি২০ প্রো ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যপ্রযুক্তিতে পঞ্চমবারের মতো বাংলাদেশের আন্তর্জাতিক পুরস্কার লাভ
তথ্যপ্রযুক্তিতে পঞ্চমবারের মতো বাংলাদেশের আন্তর্জাতিক পুরস্কার লাভ
তথ্যপ্রযুক্তি খাতের সম্মানজনক পুরস্কার ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০১৮’ অর্জন করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম কর্তৃক বাস্তবায়িত ‘মুক্তপাঠ’ নামক উদ্ভাবনী প্রকল্পটির জন্য এই পুরস্কার প্রদান করা হয়েছে। আজ সুইজাল্যান্ডের জেনেভায় এ পুরস্কার প্রদান করা হয়।

মুক্তপাঠ’ ( www.muktopaath.gov.bd ) হচ্ছে জাতীয় পর্যায়ে একটি ই-লার্নিং প্লাটফর্ম যার মাধ্যমে যুব সমাজ, নারী, পেশাদার ব্যক্তি এবং প্রবাসী কর্মীগণ সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা শিক্ষিত ও প্রশিক্ষিত হতে পারবেন। এছাড়াও, এটুআই প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ডের সহায়তায় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাস্তবায়নে তৈরি ‘অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ম্যানেজমেন্ট সিস্টেম’ এর জন্যে বাংলাদেশ পুলিশ ও এটুআই প্রোগ্রাম যৌথভাবে ডব্লিউএসআইএস পুরস্কার অর্জন করেছে।
‘জনগণের দোরগোড়ায় সেবা’ স্লোাগানকে সামনে রেখে সেবাবঞ্চিতদের কাছে সেবা পৌঁছে দেয়ার মধ্য দিয়ে পরপর পাঁচবার জেনেভাস্থ আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) এর ডব্লিউএসআইএস ফোরামে এটুআই প্রোগ্রাম এই বিরল সম্মাননা অর্জন করলো। ডব্লিউএসআইএস হচ্ছে আইসিটি প্রয়োগের মাধ্যমে উন্নয়ন বিষয়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম প্লাটফর্ম যার মাধ্যমে আইসিটি প্রয়োগ করে সকলকে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং নিশ্চিত করা হচ্ছে যেন কেউ পিছিয়ে না পরে।
ডব্লিউএসআইএস পুরস্কারটি আইটিইউ’র সেক্রেটারি জেনারেল হাওলিন ঝাঁও এর কাছ থেকে গ্রহণ করেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন)। সাথে ছিলেন এটুআই এর পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, পলিসি স্পেশালিস্ট (শিক্ষা ইনোভেশন) আফজাল হোসেন, ড. রমিজ উদ্দিন, পলিসি অ্যাসোসিয়েট শাহনুর সাব্বির। অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট উদ্যোগের জন্য ডব্লিউএসআইএস পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হারুন অর রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার (আইসিটি) মোঃ রুহুল আমিন।
[ বাংলাদেশ সংবাদ সংস্থা ]
Tuesday, 20 March 2018
প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ নিয়ে এলো রবি
প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ নিয়ে এলো রবি
ডিজিটাল প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধের সেবা প্রদানের জন্য সম্প্রতি বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সাথে চুক্তি সই করেছে রবি। এ চুক্তির ফলে গ্রাহকরা সহজ ও সুবিধাজনক উপায়ে প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
বিপিডিবির কমার্শিয়াল জিএম কাউসার আলীর উপস্থিতিতে ঢাকার বিদ্যুৎ ভবনে রবি আজিয়াটা ও বিপিডিবির সাথে এ চুক্তি স্বাক্ষরিত হয়। রবির এম-মানি অ্যান্ড রেগুলেটরির ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হাসান এবং বিপিডিবির সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মানিক চন্দ্র ঘোষ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

ডিজিটাল প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ নিয়ে এলো রবি
বিপিডিবির বিলিং সিস্টেমের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে রবির বিল পেমেন্ট প্লাটফর্ম ‘রবি ক্যাশ’। রবি ক্যাশের মাধ্যমে বিল পরিশোধ করার সাথে সাথে তা বিপিডিবির সিস্টেমে আপডেট হয়ে যাবে। রবি ওয়াক ইন সেন্টার (ডব্লিউআইসি), রবি ক্যাশ পয়েন্ট বা নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকরা বিল পরিশোধ করতে পারবেন। মোবাইল ফোনের মাধ্যমে বিল পরিশোধের ক্ষেত্রে প্রথমে গ্রাহকদের নিকটস্থ ডব্লিওআইসি বা রবি ক্যাশ পয়েন্ট থেকে ইলেকট্রনিক ফ্লোট (রবিক্যাশ) ক্যাশ ইন করতে হবে।
বিল পরিশোধের সাথে সাথে গ্রাহককে একটি নিশ্চিতকরণ এসএমএস পাঠানো হবে। বিল পরিশোধের ক্ষেত্রে রবির বিল পরিশোধ ব্যবস্থা বা রবি ক্যাশ পুরোপুরি নিরাপদ ও বিশ্বাসযোগ্য। বিদ্যুৎ বিল পরিশোধ ছাড়াও গ্রাহকরা রবি ক্যাশ এজেন্ট বা রবি ক্যাশ ব্যবহার করে নিজের মোবাইল ফোনের মাধ্যমে ট্রেনের টিকিটও কিনতে পারবেন।
[ বিজ্ঞপ্তি ]
Monday, 19 March 2018
ভাতা প্রদান প্রক্রিয়ায় যুক্ত হল বাংলালিংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা প্রদান প্রক্রিয়ায় যুক্ত হল বাংলালিংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা প্রদান প্রক্রিয়াকে গ্রাহকদের কাছে সহজতর করার লক্ষ্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে বাংলালিংক। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংক-এর সিইও এরিক অস ও চিফ সেলস্ অফিসার রিতেশ কুমার সিং। এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) কাজি মো. তালহা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ্যান্ড হেড অফ ফাইন্যানশিয়াল ইনক্লুশন এ্যান্ড এডিসি ডিভিশন কাজি মো. সাফায়েত কবির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ্যান্ড হেড অফ এফএডি এ্যান্ড সিএফও হারুনুর রশিদ ও প্রতিষ্ঠান দুইটির উচ্চ পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা।

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা প্রদান প্রক্রিয়ায় যুক্ত হল বাংলালিংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক
এই চুক্তি অনুসারে, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা প্রদান প্রক্রিয়ার সাথে বাংলালিংক-এর স্থানীয় পর্যায়ে কর্মরত রিটেইলারদের সংযুক্ত করবে। বাংলালিংক রিটেইলাররা এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং অ্যাপ ব্যবহার ও বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে ভাতা গ্রহীতাদের অর্থ প্রদান করবেন। যৌথ এই কর্মসূচি দেশের যেসব স্থান ব্যাংকিং ব্যবস্থার আওতার বাইরে রয়েছে সেসব স্থানের গার্মেন্টস কর্মীদের জন্য অনলাইন ব্যাংকিং-এর সুবিধা নিশ্চিত করবে। সামগ্রিকভাবে কর্মসূচিটি দেশের অর্থনৈতিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
বাংলালিংক-এর চিফ সেলস্ অফিসার রিতেশ কুমার সিং বলেন, “ বাংলালিংক প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনযাত্রার রূপান্তরে বিশ্বাস করে। এই রূপান্তরের অর্থ শুধু গ্রাহকদের অত্যাধুনিক ডিজিটাল সেবা দেওয়া নয়, বরং প্রান্তিক অঞ্চলে বসবাসরত মানুষদের প্রাথমিক চাহিদা পূরণে ভূমিকা রাখা। দেশের সব প্রান্তে বাংলালিংক-এর রিটেইলাররা কর্মসূচিটিতে যুক্ত হলে ভাতা প্রদানের প্রক্রিয়া আরও নির্ভরযোগ্য ও সহজ হবে।”
এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) কাজি মো. তালহা বলেন, “বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা প্রদান প্রক্রিয়াকে সহজ করার উদ্দেশ্যে বাংলালিংক-এর সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত। বাংলালিংক-এর রিটেইলাররা গ্রহীতাদের কাছে ভাতা পৌঁছে দিতে আমাদের সাহায্য করবে। এই উদ্যোগে অংশগ্রহণ করার জন্য আমি বাংলালিংক-কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
Sunday, 18 March 2018
Anti-quota protesters announce fresh programme
Anti-quota protesters announce fresh programme
Students of different universities and colleges on Sunday brought out a procession from Central Library of Dhaka University protesting the case filed against them. The protesters also announced fresh progr…
(link: http://bit.ly/2G2wvKT) Symphony P11 : Price in Bangladesh
Symphony P11 : Price in Bangladesh
Symphony P11 Price: 13990 taka in Bangladesh
Symphony P11 - specification Software OS Android N OS 7.0
Hardware Design screen 5.7" Full Vision HD+ 2.5D IPS 720 x 1440 pixels (~282 ppi density)
dimension154 X 73.5 X 8.4 mm
weight160gmMemory xpandable
32 GB RAM 3 GB ROM 32 GB
Processor number of cores4core CPU
1.3GHz, 64-bit GPU ARM Mali-T720
Camera primary 13MP secondary 8MP
Battery capacity4000mAh Li-polymer
Connectivity Wi-Fi 802.11 b/g/n
internet 2G, 3G, 4G USB
microUSB v2.0, USB On-The-Go, USB Modem bluetooth V4.0 Audio radio
FM radio Others sensors Fingerprint, G-Sensor, Proximity Sensor, Light Sensor, GPS Manufacturer first arrival
January, 2018 Manufactured By symphony availability available
Nokia 5 : Price in Bangladesh
Nokia 5 : Price in Bangladesh
Nokia 5
Price: 17500 taka in Bangladesh
Price: 17500 taka in Bangladesh
Nokia 5 - specification
Software
OS
Android N OS 7.1.1
Hardware
Design
screen
5.2" IPS LCD 720 x 1280 pixels (~282 ppi pixel density)
Memory
expandable
256 GB
RAM
2 GB
ROM
16 GB
Processor
GPU
Adreno 505
SoC
Qualcomm MSM8937 Snapdragon 430
speed
1.4 GHz Cortex-A53
number of cores
8 core
Camera
primary
13 MP AF
secondary
8 MP AF
Battery
capacity
3000mAh Li-Ion (non-removeable)
Connectivity
Wi-Fi
802.11 b/g/n
USB
microUSB 2.0, USB On-The-Go
bluetooth
4.1, A2DP, LE
Audio
radio
FM
Others
sensors
Fingerprint (front-mounted), accelerometer, gyro, proximity, compass
general
geo-tagging, touch focus, face detection, HDR
Manufacturer
first arrival
May, 2017
Manufactured By
nokia
availability
available
Subscribe to:
Comments (Atom)









