ads
Friday, 19 November 2021
পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের বয়স বেঁধে দিল সৌদি আরব
পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের বয়স বেঁধে দিল সৌদি আরব
পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি আরব। কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সীরা পবিত্র ওমরাহ পালনে সৌদি যেতে পারবেন।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ আজ শুক্রবার এ কথা জানিয়েছে
খবরে বলা হয়েছে, সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দেওয়াও বাধ্যতামূলক। সৌদির ওমরাহ ও হজবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা (ইলেকট্রনিক) নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে।
করোনাভাইরাসের সংক্রমণ সহনীয় পর্যায়ে আসায় গত মাসে ওমরাহ ও হজ পালনে কড়াকাড়ি শিথিল করে সৌদি আরব। এর মধ্যে রয়েছে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সামাজিক দূরত্ব তুলে দেওয়াসহ সেখানে ধারণক্ষমতার সমান মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া। তবে মাস্ক পরার নিয়ম বহাল রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment