ads
Tuesday, 30 November 2021
গ্রহাণুকে ধাক্কা মেরে সরিয়ে দিতে মহাকাশযান পাঠালো নাসা
গ্রহাণুকে কক্ষপথ থেকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার প্রযুক্তি পরীক্ষা করে দেখতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা 'ডার্ট' নামের একটি যান মহাকাশে পাঠিয়েছে।
স্পেসএক্স এর ফ্যালকন ৯ রকেটে চড়ে ডার্ট (ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট) ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেজ থেকে বুধবার মহাকাশে পাড়ি দিয়েছে।
বিবিসি জানায়, অভিযানটি চালানো হবে ডাইমোরফস নামের গ্রহাণুর ওপর। এর ব্যাস ১৬০ মিটার। এই গ্রহাণুটি ডিডিমোস নামের আরেকটি বড় গ্রহাণুকে (৭৮০ মিটার ব্যাস) কেন্দ্র করে ঘুরছে।
কাছাকাছি ঘুরতে থাকা এ দুটি গ্রহাণুই ডার্টের লক্ষ্য। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে ডার্ট সূর্যের চারপাশে এর নিজ কক্ষপথে এগুতে থাকবে ডাইমোরফস এবং ডিডিমোসকে লক্ষ্য করে।
এরপর ২০২২ সালে যুগ্ম কক্ষপথে থাকা ডাইমোরফসে ঘণ্টায় ১৫,০০০ মাইল বেগে আছড়ে পড়বে ডার্ট। এই সংঘর্ষের ফলে গ্রহাণুটির গতিসহ যাত্রাপথ কতটুকু পরিবর্তন করা গেল তা দেখা হবে।
পৃথিবীকে বিপজ্জনক গ্রহাণু থেকে কীভাবে রক্ষা করা যায় তা জানার উদ্দেশে গ্রহাণুর গতিপথ পরিবর্তনের এমন চেষ্টা এটিই প্রথম।
মহাকাশের কয়েকশ মিটারের এক টুকরো আবর্জনাও যদি পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় তাহলেও তা একটি মহাদেশজুড়ে ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে।
তাই নাসা এবার ‘ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশান টেস্ট’ (ডার্ট) নামের যে অভিযানে নেমেছে তা সফল হলে এর মাধ্যমে কোনওদিন হয়ত বিপজ্জনক কোনও গ্রহাণু ও পৃথিবীর সংঘর্ষ এড়ানো যাবে এবং মানবজাতি রক্ষা পাবে।
পৃথিবী থেকে টেলিস্কোপের মাধ্যমে দশকের পর দশক ধরে ডিডিমোস এবং এর চাঁদ (মুনলেট) ডাইমোরফস নিয়ে গবেষণা চলছে।
নাসা বলছে, ডাইমোরফস কিংবা ডিডিমোস কোনওটিই পৃথিবীর জন্য হুমকি নয়। কিন্তু এ দুটি গ্রহাণুর যে অবস্থান, তাতে এটিই পরীক্ষা চালিয়ে দেখার জন্য মোক্ষম জায়গা যে, একটি মহাকাশ যান দিয়ে কোনও একটি গ্রহাণুকে ধাক্কা দিলে তা গ্রহাণুটির গতিপথ বদলে দিতে পারে কিনা।
এই ধাক্কা বা সংঘর্ষের ফলে ডার্ট ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই সংঘর্ষের এক সপ্তাহ আগেই ছোট্ট একটি স্যাটেলাইট মহাকাশে রেখে যাবে ডার্ট। আর সেই স্যাটেলাইটই পাঠাবে সংঘর্ষ-পরবর্তী পরিস্থিতির ছবি।
ওদিকে, ডার্টের ধাক্কায় গ্রহাণু ধ্বংস না হলেও কক্ষপথ থেকে সামান্য বিচ্যুত হতে পারে কিংবা কক্ষপথে প্রদক্ষিণের গতি বদলে যেতে পারে। এই বিচ্যুতি বা গতি কমে যাওয়া খুবই সামান্য হলেও পৃথিবীর কক্ষপথে থাকা কোনও গ্রহাণু বা আবর্জনাকে সরিয়ে দিতে এই অভিজ্ঞতাই যথেষ্ট কাজে দেবে বিজ্ঞানীদে
Friday, 26 November 2021
পাকিস্তানের সামনে বাংলাদেশের এবার টেস্ট-পরীক্ষা
আগের দিনই ১২ জনের দল জানিয়ে দিয়েছে পাকিস্তান। সেখান থেকে একাদশ বুঝতেও খুব সমস্যা হয় না। এমনকি উইকেট দেখার অপেক্ষাও তারা করেনি এ দিন। বাংলাদেশ সেখানে উল্টো টেস্টের আগের সন্ধ্যায় স্কোয়াডে যোগ করেছে আরও দুজনকে। স্রেফ এক টেস্টেই এখন দলে ১৭ জনের বিশাল বহর! নিজেদের শক্তি ও পরিকল্পনা নিয়ে পাকিস্তানের স্বচ্ছতা আর বাংলাদেশের ধোঁয়াশায় থাকা যেমন ফুটে উঠছে এতে, তেমনি তুলে ধরছে দুই দেশের ক্রিকেট সংস্কৃতি, ভাবনা ও আরও অনেক বাস্তবতাও।
• থাইল্যান্ডে
• দুই মেরুতে থাকা এমন দুটি দল এবার মুখোমুখি হচ্ছে ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণের লড়াইয়ে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে শুরু হচ্ছে বাংলাদেশের পথচলা। পাকিস্তানের যা এই চক্রের দ্বিতীয় সিরিজ। চট্টগ্রামে খেলা শুরু সকাল ১০টায়।
• নিজেদের সবশেষ টেস্টে দুই দলেরই প্রাপ্তি ছিল দারুণ জয়। অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট হারার পর দ্বিতীয় টেস্টে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। বাংলাদেশের জয়টি ছিল জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে। তবে প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো জয়টি ছিল স্মরণীয়।
• তবে চিত্র বদলে গেছে সাম্প্রতিক সময়ে। টি-টোয়েন্টিতে খারাপ সময়ের হাওয়ায় বাংলাদেশের ক্রিকেট সামগ্রিকভাবেই টালমাটাল। টেস্ট নিয়েও তাই শঙ্কার অবকাশ আছে যথেষ্টই। সেই টি-টোয়েন্টির সুবাতাসেই আবার পাকিস্তানের ক্রিকেট আরও বেশি ফুরফুরে। টেস্ট দলের আত্মবিশ্বাসও তাই তুঙ্গে।
•
• সাইফ
Friday, 19 November 2021
পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের বয়স বেঁধে দিল সৌদি আরব
পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের বয়স বেঁধে দিল সৌদি আরব
পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি আরব। কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সীরা পবিত্র ওমরাহ পালনে সৌদি যেতে পারবেন।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ আজ শুক্রবার এ কথা জানিয়েছে
খবরে বলা হয়েছে, সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দেওয়াও বাধ্যতামূলক। সৌদির ওমরাহ ও হজবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা (ইলেকট্রনিক) নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে।
করোনাভাইরাসের সংক্রমণ সহনীয় পর্যায়ে আসায় গত মাসে ওমরাহ ও হজ পালনে কড়াকাড়ি শিথিল করে সৌদি আরব। এর মধ্যে রয়েছে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সামাজিক দূরত্ব তুলে দেওয়াসহ সেখানে ধারণক্ষমতার সমান মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া। তবে মাস্ক পরার নিয়ম বহাল রয়েছে।
Subscribe to:
Posts (Atom)