ads

Saturday, 24 March 2018

বিমান ভ্রমণে কি কি নিয়ম কানুন মেনে চলা উচিত

যোগাযোগের অন্যতম একটি মাধ্যম হচ্ছে বিমান। অনেকের কাছেই বিমানযাত্রা আরামদায়ক এবং উপভোগ্য। তবে অনেকগুলো নিয়ম আছে যেগুলো বিমানে ভ্রমণকালে মেনে চলা উচিত।


দেশের বাইরে ভ্রমণের পাশাপাশি বর্তমানে সময় বাঁচাতে কিংবা আরামদায়ক ভ্রমণের জন্য বিমানে চলাচল বেছে নেন অনেকেই। বিমান ভ্রমণের সময় বেশ কিছু নিয়ম মেনে চলা দরকার।
লাগেজ বেশি ভারি না করাঃ বিমান ভ্রমণে নির্দিষ্ট পরিমাণ ওজনের লাগেজ বহনের নিয়ম রয়েছে। সেটা মাথায় না রেখে অনেকেই অহেতুক লাগেজ অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ভারি করে ফেলেন। যেটা মোটেও উচিত নয়। অতিরিক্ত ওজনের লাগেজ অহেতুক বিড়ম্বনার কারণ হতে পারে। তাই প্রয়োজনীয় জিনিস গুলো নিয়ে লাগেজ নির্দিষ্ট ওজনের মধ্যে রাখাই ভাল।
ভ্রমনণের পুরো সময় সিটে বসে থাকবেন নাঃ বিমানে অনেকক্ষণ বসে থাকার ফলে পায়ের শিরায় রক্ত জমাট বাঁধার ঝুঁকি থাকে। অনেক সময় গন্তব্যে পৌঁছতে কয়েক ঘন্টা লেগে যায়। দূরের ভ্রমণে তাই সারাক্ষণ বসে না থাকে একটু হাঁটাহাঁটি করতে পারেন। তাছাড়া সেই সাথে খুব বেশি আঁটসাঁট পোশাক না পরে নির্বাচন করতে পারেন একটু ঢিলে পোশাক।
খালি পায়ে হাঁটবেন নাঃ কয়েকঘন্টার ভ্রমণকে সবাই চেষ্টা করেন আরামপ্রদ করতে। সেক্ষেত্রে হয়ত জুতা খুলে রাখেন অনেকেই। কিন্তু জুতা খুলে খালি পায়ে আশেপাশে না হাটাই উত্তম। অনেকে খালি পায়ে হেটেই ওয়াসরুম পর্যন্ত চলে যান। বিমানের মেঝে ময়লা এবং জীবাণুযুক্ত হয়। তাছাড়া অনেক সময় কাঁচের গ্লাস ভেঙে গেলে সেটাও থাকতে পাড়ে মেঝেতে। তাই বিমানে খালি পায়ে হাঁটা এড়িয়ে চলাই শ্রেয়।
ট্রে টেবিলে খাবার পরলে সেটা খাবেন নাঃ গবেষণা মতে বিমানের অন্যতম জীবাণুযুক্ত একটি জিনিস হচ্ছে ট্রে টেবিল। তাই খাবার নেয়ার সময় ট্রে টেবিলে পরে গেলে সেটা খাওয়া উচিত না। ট্রে টেবিলগুলো অনেক কাজে ব্যবহার করা হয়। তাই সেখান থেকে জীবাণু আক্রমণের ঝুঁকি থাকে বেশি।
টেক অফ বা ল্যান্ডিং-এর সময় ঘুমানোঃ বিমান যখন মাটি থেকে আকাশে উড়ে কিংবা ল্যান্ড করে তখন আশেপাশের বায়ুচাপ খুব দ্রুত পরিবর্তিত হয়। এটি কানের ভেতর বাতাসের চেয়ে বেশি দ্রুত পরিবর্তিত হয়। সেক্ষেত্রে টেক অফ বা ল্যান্ডিং-এর সময় ঘুম পরিহার করা উচিত।
কোন কিছু প্রয়োজন হলে ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে বলুনঃ বিমানে ভ্রমণকালে অনেকেই অসুস্থ বোধ করেন। তাছাড়া কোন কিছুর দরকার ও হতে পারে। অনেকেই ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে কিছু দরকার হলে বলতে অস্বস্তি বোধ করেন। এটা উচিত নয়। আপনি ফ্লাইটের মধ্যে অসুস্থ হতে চাইবেন না। তাই কোন দরকারে কিংবা অসুস্থ বোধ করলে ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে সেটা জানান।
চোখে লেন্স পরা থেকে বিরত থাকুনঃ বিমানে লেন্সের পরিবর্তে চশমা ব্যবহার করুন। কেবিনে বাতাস অনেক শুষ্ক হয় এবং এর ফলে লেন্স পরিহিত অবস্থায় থাকলে চোখে জালা-পোড়া এবং অস্বস্তি হতে পারে। তাই বিমান ভ্রমণে লেন্স ব্যবহার করা উচিত নয়।
বিমানে দেয়া কম্বল ব্যবহার না করাঃ বিমানে অনেকবার ব্যবহৃত আরেকটা জিনিস হচ্ছে কম্বল। কম্বল এবং বালিশ দুটোই জীবাণুযুক্ত থাকার আশংকা থাকে। তাই কম্বল এবং বালিশ না ব্যবহার করাই ভাল।
ওয়াসরুমের ফ্লাস বাটন খালি হাতে ধরবেন নাঃ বিমানের ওয়াসরুম জীবাণু আর ব্যাকটেরিয়া লুকিয়ে থাকার আরেকটি প্রধান জায়গা। তাই ভাল মত হাত ধুয়ে তারপর ফ্লাস বাটন চাপ দেয়ার জন্য টিস্যু ব্যবহার করা উচিত। দরজা খোলার জন্যও টিস্যু ব্যবহার করা শ্রেয়।

বাণিজ্যযুদ্ধের মূলে আইফোন?

বাণিজ্যযুদ্ধের মূলে আইফোন?


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারে চীনের সাথে বাণিজ্য ঘাটতি মোকাবেলায় প্রয়োজনে 'বাণিজ্যযুদ্ধে'র ( Trade War) ঘোষণা দিয়েছিলেন। চলতি সপ্তাহে এ বাণিজ্যযুদ্ধের সূচনা করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিভিন্ন চাইনিজ পণ্যে অধিক শুল্কারোপ ও ফলশ্রুতিতে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা - এই হচ্ছে সম্ভাব্য বাণিজ্যযুদ্ধের নীতি। তবে আসলেই এ বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলে।
চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি প্রায় ৩৭৫ বিলিয়ন ডলারের। অর্থাৎ, বছরে পণ্য আমদানী রফতানীতে সামগ্রিকভাবে চীন ৩৭৫ বিলিয়ন ডলারের পণ্য অধিক রফতানী করে থাকে। কিন্তু মনে রাখা দরকার, প্রকৃত আয় কিন্তু রফতানী মূল্যের সমান নয়। উদাহরণ হিসেবে বলা যায় অ্যাপল নির্মিত আইফোনের কথা। আইফোনের ডিজাইন করা হয় ক্যালিফোর্নিয়ায় অ্যাপল কার্যালয়ে আর উৎপাদন হয় চীনে ফক্সকনের কারখানায়। গবেষণা সংস্থা আইএইচএস মার্কিট বলছে প্রতিটি আইফোন এক্স এর উৎপাদন ব্যয় ৩৭০ ডলার। এর মধ্যে ১১০ ডলার ব্যয় হয় দক্ষিণ কোরিয়ার স্যামসাং থেকে ডিসপ্লে ক্রয়ে এবং ৪৪.৫ ডলার ব্যয় হয় জাপানের তোশিবা থেকে মেমরি চিপ ক্রয়ে। চীনে সংযোজন বাবদ ব্যয় হয় মোট উৎপাদন ব্যয়ের ৩ থেকে ৬ শতাংশ মাত্র। একটি পূর্ণাঙ্গ আইফোন এক্স এর মূল্য উৎপাদন পর্যায়ে ৪০০ ডলার, পাইকারীভাবে ৮০০ ডলার এবং খুচরা পর্যায়ে ১২০০ ডলার। এখন চীন এই উৎপাদন পর্যায়ে অপেক্ষাকৃত কম অবদান সত্ত্বেও রফতানীর ক্ষেত্রে অত্যন্ত বৃহৎ বলে প্রতিয়মান হয় শুধুমাত্র পূর্ণাঙ্গ পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানীর কারণে। উল্লেখ্য, চীন শুধুমাত্র বিগত ২০১৭ সালে ৭০ বিলিয়ন ডলার মূল্যের মোবাইল ও আনুষাঙ্গিক পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানী করে যা দুই দেশের সামগ্রিক বাণিজ্য ঘাটতির ২২ শতাংশেরও বেশী।

এ অবস্থায় সম্ভাব্য বাণিজ্যযুদ্ধে কোন এক পক্ষের নিরঙ্কুশ সুবিধা লাভের সম্ভবনা তাই ক্ষীণ। বরং পারস্পরিক বাণিজ্য নির্ভরতার কারণে উভয়পক্ষেরই ক্ষতিগ্রস্থ হবার সম্ভবনা উড়িয়ে দেয়া যায় না।

বাণিজ্যযুদ্ধের মূলে 

Thursday, 22 March 2018

৪০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে পি২০ প্রো!

৪০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে পি২০ প্রো!

৪০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে পি২০ প্রো
credit : The Verge



হুয়াওয়ে ফ্ল্যাগশিপ ফোন পি২০ প্রো-এর ঘোষণা আসবে আগামী সপ্তাহে। তিন ক্যামেরা বিশিষ্ট এ স্মার্টফোন নিয়ে ইতিমধ্যে আগ্রহ তৈরী হয়েছে যথেষ্ট। সম্প্রতি জানা গেছে এ তিন ক্যামেরা সম্পর্কে আরও বিস্তারিত। অবশ্য প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট 'দ্য ভার্জ' -এর এ দাবীর সত্যতা নিরুপণ করা সম্ভব হয়নি নিরপেক্ষ কোনো সূত্র থেকে।

প্রকাশিত খবরে বলা হয়েছে তিন লেন্সের ক্যামেরায় একটি হবে ৮ মেগাপিক্সেল টেলিফটো, একটি ২০ মেগাপিক্সেল সাদাকালো এবং মূল লেন্সটি হবে ৪০ মেগাপিক্সেল ক্ষমতার। উল্লেখ্য নকিয়া ইতিপূর্বে 'পিউরভিউ' সিরিজে ৪১ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারজাত করেছে।

আগামী ২৭শে মার্চ হুয়াওয়ে ফ্ল্যাগশিপ ফোন পি২০ প্রো ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যপ্রযুক্তিতে পঞ্চমবারের মতো বাংলাদেশের আন্তর্জাতিক পুরস্কার লাভ

তথ্যপ্রযুক্তিতে পঞ্চমবারের মতো বাংলাদেশের আন্তর্জাতিক পুরস্কার লাভ


তথ্যপ্রযুক্তি খাতের সম্মানজনক পুরস্কার ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০১৮’ অর্জন করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম কর্তৃক বাস্তবায়িত ‘মুক্তপাঠ’ নামক উদ্ভাবনী প্রকল্পটির জন্য এই পুরস্কার প্রদান করা হয়েছে। আজ সুইজাল্যান্ডের জেনেভায় এ পুরস্কার প্রদান করা হয়।


মুক্তপাঠ’ ( www.muktopaath.gov.bd ) হচ্ছে জাতীয় পর্যায়ে একটি ই-লার্নিং প্লাটফর্ম যার মাধ্যমে যুব সমাজ, নারী, পেশাদার ব্যক্তি এবং প্রবাসী কর্মীগণ সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা শিক্ষিত ও প্রশিক্ষিত হতে পারবেন। এছাড়াও, এটুআই প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ডের সহায়তায় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাস্তবায়নে তৈরি ‘অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ম্যানেজমেন্ট সিস্টেম’ এর জন্যে বাংলাদেশ পুলিশ ও এটুআই প্রোগ্রাম যৌথভাবে ডব্লিউএসআইএস পুরস্কার অর্জন করেছে।

‘জনগণের দোরগোড়ায় সেবা’ স্লোাগানকে সামনে রেখে সেবাবঞ্চিতদের কাছে সেবা পৌঁছে দেয়ার মধ্য দিয়ে পরপর পাঁচবার জেনেভাস্থ আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) এর ডব্লিউএসআইএস ফোরামে এটুআই প্রোগ্রাম এই বিরল সম্মাননা অর্জন করলো। ডব্লিউএসআইএস হচ্ছে আইসিটি প্রয়োগের মাধ্যমে উন্নয়ন বিষয়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম প্লাটফর্ম যার মাধ্যমে আইসিটি প্রয়োগ করে সকলকে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং নিশ্চিত করা হচ্ছে যেন কেউ পিছিয়ে না পরে।

ডব্লিউএসআইএস পুরস্কারটি আইটিইউ’র সেক্রেটারি জেনারেল হাওলিন ঝাঁও এর কাছ থেকে গ্রহণ করেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন)। সাথে ছিলেন এটুআই এর পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, পলিসি স্পেশালিস্ট (শিক্ষা ইনোভেশন) আফজাল হোসেন, ড. রমিজ উদ্দিন, পলিসি অ্যাসোসিয়েট শাহনুর সাব্বির। অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট উদ্যোগের জন্য ডব্লিউএসআইএস পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হারুন অর রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার (আইসিটি) মোঃ রুহুল আমিন।
[ বাংলাদেশ সংবাদ সংস্থা ]

Tuesday, 20 March 2018

প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ নিয়ে এলো রবি

প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ নিয়ে এলো রবি

ডিজিটাল প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধের সেবা প্রদানের জন্য সম্প্রতি বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সাথে চুক্তি সই করেছে রবি। এ চুক্তির ফলে গ্রাহকরা সহজ ও সুবিধাজনক উপায়ে প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

 বিপিডিবির কমার্শিয়াল জিএম কাউসার আলীর উপস্থিতিতে ঢাকার বিদ্যুৎ ভবনে রবি আজিয়াটা ও বিপিডিবির সাথে এ চুক্তি স্বাক্ষরিত হয়। রবির এম-মানি অ্যান্ড রেগুলেটরির ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হাসান এবং বিপিডিবির সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মানিক চন্দ্র ঘোষ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।


ডিজিটাল প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ নিয়ে এলো রবি



বিপিডিবির বিলিং সিস্টেমের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে রবির বিল পেমেন্ট প্লাটফর্ম ‘রবি ক্যাশ’। রবি ক্যাশের মাধ্যমে বিল পরিশোধ করার সাথে সাথে তা বিপিডিবির সিস্টেমে আপডেট হয়ে যাবে। রবি ওয়াক ইন সেন্টার (ডব্লিউআইসি), রবি ক্যাশ পয়েন্ট বা নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকরা বিল পরিশোধ করতে পারবেন। মোবাইল ফোনের মাধ্যমে বিল পরিশোধের ক্ষেত্রে প্রথমে গ্রাহকদের নিকটস্থ ডব্লিওআইসি বা রবি ক্যাশ পয়েন্ট থেকে ইলেকট্রনিক ফ্লোট (রবিক্যাশ) ক্যাশ ইন করতে হবে।



বিল পরিশোধের সাথে সাথে গ্রাহককে একটি নিশ্চিতকরণ এসএমএস পাঠানো হবে। বিল পরিশোধের ক্ষেত্রে রবির বিল পরিশোধ ব্যবস্থা বা রবি ক্যাশ পুরোপুরি নিরাপদ ও বিশ্বাসযোগ্য। বিদ্যুৎ বিল পরিশোধ ছাড়াও গ্রাহকরা রবি ক্যাশ এজেন্ট বা রবি ক্যাশ ব্যবহার করে নিজের মোবাইল ফোনের মাধ্যমে ট্রেনের টিকিটও কিনতে পারবেন।



[ বিজ্ঞপ্তি ]

Monday, 19 March 2018

ভাতা প্রদান প্রক্রিয়ায় যুক্ত হল বাংলালিংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা প্রদান প্রক্রিয়ায় যুক্ত হল বাংলালিংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা প্রদান প্রক্রিয়াকে গ্রাহকদের কাছে সহজতর করার লক্ষ্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে বাংলালিংক। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংক-এর সিইও এরিক অস ও চিফ সেলস্ অফিসার রিতেশ কুমার সিং। এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) কাজি মো. তালহা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ্যান্ড হেড অফ ফাইন্যানশিয়াল ইনক্লুশন এ্যান্ড এডিসি ডিভিশন কাজি মো. সাফায়েত কবির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ্যান্ড হেড অফ এফএডি এ্যান্ড সিএফও হারুনুর রশিদ ও প্রতিষ্ঠান দুইটির উচ্চ পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা।


সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা প্রদান প্রক্রিয়ায় যুক্ত হল বাংলালিংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক
 
এই চুক্তি অনুসারে, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা প্রদান প্রক্রিয়ার সাথে বাংলালিংক-এর স্থানীয় পর্যায়ে কর্মরত রিটেইলারদের সংযুক্ত করবে। বাংলালিংক রিটেইলাররা এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং অ্যাপ ব্যবহার ও বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে ভাতা গ্রহীতাদের অর্থ প্রদান করবেন। যৌথ এই কর্মসূচি দেশের যেসব স্থান ব্যাংকিং ব্যবস্থার আওতার বাইরে রয়েছে সেসব স্থানের গার্মেন্টস কর্মীদের জন্য অনলাইন ব্যাংকিং-এর সুবিধা নিশ্চিত করবে। সামগ্রিকভাবে কর্মসূচিটি দেশের অর্থনৈতিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

বাংলালিংক-এর চিফ সেলস্ অফিসার রিতেশ কুমার সিং বলেন, “ বাংলালিংক প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনযাত্রার রূপান্তরে বিশ্বাস করে। এই রূপান্তরের অর্থ শুধু গ্রাহকদের অত্যাধুনিক ডিজিটাল সেবা দেওয়া নয়, বরং প্রান্তিক অঞ্চলে বসবাসরত মানুষদের প্রাথমিক চাহিদা পূরণে ভূমিকা রাখা। দেশের সব প্রান্তে বাংলালিংক-এর রিটেইলাররা কর্মসূচিটিতে যুক্ত হলে ভাতা প্রদানের প্রক্রিয়া আরও নির্ভরযোগ্য ও সহজ হবে।”

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) কাজি মো. তালহা বলেন, “বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা প্রদান প্রক্রিয়াকে সহজ করার উদ্দেশ্যে বাংলালিংক-এর সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত। বাংলালিংক-এর রিটেইলাররা গ্রহীতাদের কাছে ভাতা পৌঁছে দিতে আমাদের সাহায্য করবে। এই উদ্যোগে অংশগ্রহণ করার জন্য আমি বাংলালিংক-কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

Sunday, 18 March 2018

দুআ

Anti-quota protesters announce fresh programme

Anti-quota protesters announce fresh programme
Students of different universities and colleges on Sunday brought out a procession from Central Library of Dhaka University protesting the case filed against them. The protesters also announced fresh progr…


Embedded


Symphony P11 : Price in Bangladesh

Symphony P11 : Price in Bangladesh

Symphony P11 Price: 13990 taka in Bangladesh

Symphony P11 - specification Software OS Android N OS 7.0
Hardware Design screen 5.7" Full Vision HD+ 2.5D IPS 720 x 1440 pixels (~282 ppi density)
dimension154 X 73.5 X 8.4 mm
weight160gmMemory xpandable
32 GB RAM 3 GB ROM 32 GB
Processor number of cores4core CPU
1.3GHz, 64-bit GPU ARM Mali-T720
Camera primary 13MP secondary 8MP
Battery capacity4000mAh Li-polymer
Connectivity Wi-Fi 802.11 b/g/n
internet 2G, 3G, 4G USB
microUSB v2.0, USB On-The-Go, USB Modem bluetooth V4.0 Audio radio
FM radio Others sensors Fingerprint, G-Sensor, Proximity Sensor, Light Sensor, GPS Manufacturer first arrival
January, 2018 Manufactured By symphony availability available





Islami song

Very nice islamic video song

Nokia 5 : Price in Bangladesh

Nokia 5 : Price in Bangladesh

Nokia 5 
Price: 17500 taka in Bangladesh

Nokia 5 - specification

Software
OS
Android N OS 7.1.1
Hardware
Design
screen
5.2" IPS LCD 720 x 1280 pixels (~282 ppi pixel density)
Memory
expandable
256 GB
RAM
2 GB
ROM
16 GB
Processor
GPU
Adreno 505
SoC
Qualcomm MSM8937 Snapdragon 430
speed
1.4 GHz Cortex-A53
number of cores
8 core
Camera
primary
13 MP AF
secondary
8 MP AF
Battery
capacity
3000mAh Li-Ion (non-removeable)
Connectivity
Wi-Fi
802.11 b/g/n
USB
microUSB 2.0, USB On-The-Go
bluetooth
4.1, A2DP, LE
Audio
radio
FM
Others
sensors
Fingerprint (front-mounted), accelerometer, gyro, proximity, compass
general
geo-tagging, touch focus, face detection, HDR
Manufacturer
first arrival
May, 2017
Manufactured By
nokia
availability
available

হোয়াটসঅ্যাপের নতুন ১০ ফিচার

হোয়াটসঅ্যাপের নতুন ১০ ফিচার

অনলাইন ডেস্ক
১৭ মার্চ ২০১৮, ১০:৪৬
হোয়াটসঅ্যাপ
ব্যবহারকারীদের সুবিধার জন্য নিত্যনতুন ফিচার হালনাগাদ করছে হোয়াটসঅ্যাপ। চলতি বছরে হোয়াটসঅ্যাপ বেশ কিছু বড় ধরনের হালনাগাদ এনেছে। এর মধ্যে অ্যান্ড্রয়েড পেমেন্ট, তথ্য মোছার সুবিধাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। হোয়াটসঅ্যাপের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে জেনে নিন:

অ্যান্ড্রয়েড পেমেন্টস: এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থ পরিশোধ করার সুবিধা এসেছে। বেশ কিছুদিন ধরে আলোচনা ও পরীক্ষামূলকভাবে চালানোর পর অ্যান্ড্রয়েড ও আইএস প্ল্যাটফর্মে পেমেন্টস ফিচারটি উন্মুক্ত করেছে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।
ডিলিট ফর এভরিওয়ান: কাউকে বার্তা পাঠানোর পর তা মুছে ফেলার সুযোগ করে দিতে বিশেষ ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এ ফিচার ব্যবহার করতে যে বার্তাটি মুছতে হবে, তা ঠিক করে ডিলিট বাটনে চাপ দিতে হবে। এর আগে বার্তা পাঠানোর সর্বোচ্চ সাত মিনিট পর পর্যন্ত তা মুছে ফেলার সুযোগ ছিল। নতুন হালনাগাদে এ সময় বাড়িয়ে ৬৮ মিনিট করা হয়েছে।
গ্রুপের বর্ণনা: হোয়াটসঅ্যাপ গ্রুপকে এখন প্রাণবন্ত করতে বিশেষ হালনাগাদ এসেছে। এ ফিচারের মাধ্যমে এক জায়গা থেকেই অনেক মানুষের সঙ্গে একবারে যোগাযোগ করা যায়। গ্রুপের গুরুত্ব বুঝতে পেরে। গ্রুপ ডেসক্রিপশন ফিচারটি এনেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে ওই গ্রুপ সম্পর্কে ৫০০ অক্ষরের বর্ণনা লিখতে পারবেন ব্যবহারকারী। এখন গ্রুপের সব সদস্য গ্রুপের বর্ণনা বাতিল বা যুক্ত করার সুবিধা পাবেন। যিনি বর্ণনা যুক্ত করবেন, তাঁর নামসহ একটি নোটিফিকেশন পাবেন গ্রুপের অন্যরা।
গ্রুপ ভিডিও কল: এখন হোয়াটসঅ্যাপে ভিডিও কল আরও সহজ হয়েছে। এ অভিজ্ঞতা আরও উন্নত করতে গ্রুপ ভিডিও কলের সুবিধাও এনেছে হোয়াটসঅ্যাপ। কোনো ভিডিও কলে চাইলে এখন একাধিক ব্যক্তিকে যুক্ত করে সহজেই গ্রুপ ভিডিও কল সেরে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী।
হোয়াটসঅ্যাপ ফর বিজনেস: সম্প্রতি হোয়াটসঅ্যাপ ফর বিজনেস নামে একটি অ্যাপ এনেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এটি ব্যবহার করে ব্যবসায়ী বা কোনো প্রতিষ্ঠান তাদের গ্রাহকের সঙ্গে যোগাযোগ ও হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে থাকতে পারবে। এতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ভেরিফায়েড প্রোফাইল রাখার পাশাপাশি কুইক রিপ্লাইস, গ্রিটিং মেসেজ, অ্যাওয়ে মেসেজের মতো সুবিধা থাকবে।
ভয়েস থেকে ভিডিও কলে যাওয়া: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন চাইলে ভয়েস কল চলাকালেই ভিডিও কলে যুক্ত হতে পারবেন। নতুন ফিচারটির মাধ্যমে একটি লুকানো সুইচ পাবেন, যা ব্যবহার করে ভয়েস থেকে ভিডিও কলে যাওয়া যাবে। অবশ্য চাইলেই ভিডিও চালু হবে না। এ জন্য দুজনকেই অনুমতি দিতে হবে।
অ্যাপল কারপ্লেতে হোয়াটসঅ্যাপ: জনপ্রিয় বার্তা আদান-প্রদানকারী এ প্ল্যাটফর্ম মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপলকে রাজি করিয়ে অ্যাপল কারপ্লে প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়েছে। এর ফলে চলতি পথেই আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা পুশ নোটিফিকেশন পাবেন এবং তাঁদের ডিভাইসে থাকা কন্টাক্টগুলো সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
হোয়াটসঅ্যাপের সঙ্গে ইউটিউব: এখন চাইলেই হোয়াটসঅ্যাপের চ্যাট উইন্ডোতে ইউটিউব ভিডিও দেখতে পারেন। হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে ইউটিউবকে। এখন শুধু চ্যাট উইন্ডোতে ইউটিউব লিংক ক্লিক করলেই হবে। এতে ওই উইন্ডোতেই ভিডিও চালু হবে। ওই ভিডিও ইউন্ডোর আকার ছোট-বড় করার সুবিধাও রয়েছে।
হোয়াটসঅ্যাপ নকশা পরিবর্তন: ব্যবহারকারী চাইলে তার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ কিছুটা পরিবর্তন করে নিতে পারেন। এর অ্যাডাপটিভ আইকন ফিচারটি অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেমের অংশ এবং হোয়াটসঅ্যাপ তা সমর্থন করছে। নতুন আইকন ব্যবহার করে এ পরিবর্তন করা যাবে।
লোকেশন শেয়ারিং: হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে লাইভ লোকেশন শেয়ারিং ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা অন্য কারও সঙ্গে রিয়েল টাইমে তাঁর অবস্থানগত তথ্য জানাতে পারবেন। লাইভ লোকেশন শেয়ার করতে লোকেশন ট্যাবে যেতে হবে। গ্রুপ বা ব্যক্তিপর্যায়ে যোগাযোগের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যাবে। ম্যাপে ইউজার প্রোফাইল ছবিটি দেখতে পাবেন ব্যবহারকারীর যোগাযোগ তালিকায় থাকা ব্যক্তি। তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।

Saturday, 17 March 2018

স্ট্রোক ঠেকাবে স্মার্টফোন অ্যাপ!

স্ট্রোক ঠেকাবে স্মার্টফোন অ্যাপ!

    bdnews24

    অ্যাট্রিয়াল ফিবরিলেশন শনাক্ত করতে পারবে এমন নতুন এক মোবাইল অ্যাপ বানিয়েছেন গবেষকরা।

    অ্যাট্রিয়াল ফিবরিলেশন হচ্ছে অনিয়মিত হৃদস্পন্দন যার ফলে রক্ত জমাট বাঁধা, হার্ট অ্যাটাক বা হৃৎপিণ্ড সম্পর্কিত অন্যান্য সমস্যা সৃষ্টি হয়। নতুন এই অ্যাপ এই অনিয়মিত হৃদস্পন্দন শনাক্ত করতে পারার ফলে এটি দিয়ে স্ট্রোক বা হৃৎপিণ্ড সম্পর্কিত সমস্যাগুলো ঠিক সময়মতো ঠেকানো যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।
    স্ট্রোক ঠেকাতে সময়মতো অ্যাট্রিয়াল ফ্রিবরিলেশন শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
    গবেষকেদের মধ্যে একজন ফিনল্যান্ড-এর টার্কু ইউনিভার্সিটি হসপিটাল-এর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক জুহানি আইরাকসিনেন বলেন, “রোগীর চিকিৎসায় প্রকৃতপক্ষেই কাজে লাগানো যাবে এমন নির্ভরযোগ্য কিছুতে এই প্রথমবার সাধারণ ভোক্তা ইলেকট্রনিকস সাফল্য অর্জন করলো। অনেক সময় যখন ডাক্তারের কাছেও অনিয়মিত অ্যাট্রিয়াল ফিবরিলেশন শনাক্ত করা যায় না তখন এই গবেষণায় আসা ফলাফল মনে রাখার মতো।”
    গবেষকরা বলেন,বহু বছর ধরে অ্যাট্রিয়াল ফিবরিলেশন শনাক্ত করা বিশ্বব্যাপী একটি মেডিকেল চ্যালেঞ্জ ছিল। কিন্তু সহজলভ্য সমাধানের অভাব ছিল।
    সার্কুলেশন জার্নাল-এ প্রকাশিত এই গবেষণার জন্য গবেষকরা হৃদরোগের সমস্যার জন্য তিনশ’ রোগীকে নিয়ে গবেষণা করেছেন।   
    গবেষকরা অ্যাট্রিয়াল ফিবরিলেশন থাকা রোগীদের স্মার্টফোনের মাধ্যমে শনাক্ত করতে পেরেছেন।
    ইউনিভার্সিটি অফ টারকু’র ডিপার্টমেন্ট অফ ফিউচার টেকনোলজিস-এ বানানো অ্যাপটি ৯৬ শতাংশ পর্যন্ত সঠিকভাবে অ্যাট্রিয়াল ফিবরিলেশন-এর রোগী শনাক্ত করতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।

    Nokia 2 : Price in Bangladesh

    Nokia 2 : Price in Bangladesh

    Nokia 2 
    Price: 9600 taka in Bangladesh

    Oct 1
    Oct 4
    Oct 7
    Oct 10
    Oct 13
    Oct 16
    Oct 19
    Oct 22
    Oct 25
    Oct 28
    Oct 31
    9000
    9500
    10000
    10500
    11000
    Nokia 2- Price Trend

    Nokia 2 - specification

    Software
    OS
    Android N OS 7.1.1
    Hardware
    Design
    screen
    5" LTPS IPS LCD 720 x 1280 pixels (~294 ppi density)
    dimension
    143.5 x 71.3 x 9.3 mm
    Memory
    expandable
    128 GB
    RAM
    1 GB
    ROM
    8 GB
    Processor
    number of cores
    4 core
    SoC
    Qualcomm MSM8909v2 Snapdragon 212
    CPU
    1.3 GHz Cortex-A7
    GPU
    Adreno 304
    Camera
    primary
    8 MP
    secondary
    5 MP
    Battery
    capacity
    4100mAh Li-Ion (non-removeable)
    Connectivity
    Wi-Fi
    802.11 b/g/n, hotspot
    USB
    microUSB 2.0
    bluetooth
    4.1, A2DP, LE
    Audio
    radio
    FM radio with RDS
    Others
    sensors
    Accelerometer, proximity, compass, GPS, A-GPS, GLONASS, BDS
    Manufacturer
    first arrival
    November, 2017
    Manufactured By
    nokia


    availability
    available