ads

Sunday, 18 March 2018

হোয়াটসঅ্যাপের নতুন ১০ ফিচার

হোয়াটসঅ্যাপের নতুন ১০ ফিচার

অনলাইন ডেস্ক
১৭ মার্চ ২০১৮, ১০:৪৬
হোয়াটসঅ্যাপ
ব্যবহারকারীদের সুবিধার জন্য নিত্যনতুন ফিচার হালনাগাদ করছে হোয়াটসঅ্যাপ। চলতি বছরে হোয়াটসঅ্যাপ বেশ কিছু বড় ধরনের হালনাগাদ এনেছে। এর মধ্যে অ্যান্ড্রয়েড পেমেন্ট, তথ্য মোছার সুবিধাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। হোয়াটসঅ্যাপের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে জেনে নিন:

অ্যান্ড্রয়েড পেমেন্টস: এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থ পরিশোধ করার সুবিধা এসেছে। বেশ কিছুদিন ধরে আলোচনা ও পরীক্ষামূলকভাবে চালানোর পর অ্যান্ড্রয়েড ও আইএস প্ল্যাটফর্মে পেমেন্টস ফিচারটি উন্মুক্ত করেছে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।
ডিলিট ফর এভরিওয়ান: কাউকে বার্তা পাঠানোর পর তা মুছে ফেলার সুযোগ করে দিতে বিশেষ ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এ ফিচার ব্যবহার করতে যে বার্তাটি মুছতে হবে, তা ঠিক করে ডিলিট বাটনে চাপ দিতে হবে। এর আগে বার্তা পাঠানোর সর্বোচ্চ সাত মিনিট পর পর্যন্ত তা মুছে ফেলার সুযোগ ছিল। নতুন হালনাগাদে এ সময় বাড়িয়ে ৬৮ মিনিট করা হয়েছে।
গ্রুপের বর্ণনা: হোয়াটসঅ্যাপ গ্রুপকে এখন প্রাণবন্ত করতে বিশেষ হালনাগাদ এসেছে। এ ফিচারের মাধ্যমে এক জায়গা থেকেই অনেক মানুষের সঙ্গে একবারে যোগাযোগ করা যায়। গ্রুপের গুরুত্ব বুঝতে পেরে। গ্রুপ ডেসক্রিপশন ফিচারটি এনেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে ওই গ্রুপ সম্পর্কে ৫০০ অক্ষরের বর্ণনা লিখতে পারবেন ব্যবহারকারী। এখন গ্রুপের সব সদস্য গ্রুপের বর্ণনা বাতিল বা যুক্ত করার সুবিধা পাবেন। যিনি বর্ণনা যুক্ত করবেন, তাঁর নামসহ একটি নোটিফিকেশন পাবেন গ্রুপের অন্যরা।
গ্রুপ ভিডিও কল: এখন হোয়াটসঅ্যাপে ভিডিও কল আরও সহজ হয়েছে। এ অভিজ্ঞতা আরও উন্নত করতে গ্রুপ ভিডিও কলের সুবিধাও এনেছে হোয়াটসঅ্যাপ। কোনো ভিডিও কলে চাইলে এখন একাধিক ব্যক্তিকে যুক্ত করে সহজেই গ্রুপ ভিডিও কল সেরে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী।
হোয়াটসঅ্যাপ ফর বিজনেস: সম্প্রতি হোয়াটসঅ্যাপ ফর বিজনেস নামে একটি অ্যাপ এনেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এটি ব্যবহার করে ব্যবসায়ী বা কোনো প্রতিষ্ঠান তাদের গ্রাহকের সঙ্গে যোগাযোগ ও হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে থাকতে পারবে। এতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ভেরিফায়েড প্রোফাইল রাখার পাশাপাশি কুইক রিপ্লাইস, গ্রিটিং মেসেজ, অ্যাওয়ে মেসেজের মতো সুবিধা থাকবে।
ভয়েস থেকে ভিডিও কলে যাওয়া: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন চাইলে ভয়েস কল চলাকালেই ভিডিও কলে যুক্ত হতে পারবেন। নতুন ফিচারটির মাধ্যমে একটি লুকানো সুইচ পাবেন, যা ব্যবহার করে ভয়েস থেকে ভিডিও কলে যাওয়া যাবে। অবশ্য চাইলেই ভিডিও চালু হবে না। এ জন্য দুজনকেই অনুমতি দিতে হবে।
অ্যাপল কারপ্লেতে হোয়াটসঅ্যাপ: জনপ্রিয় বার্তা আদান-প্রদানকারী এ প্ল্যাটফর্ম মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপলকে রাজি করিয়ে অ্যাপল কারপ্লে প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়েছে। এর ফলে চলতি পথেই আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা পুশ নোটিফিকেশন পাবেন এবং তাঁদের ডিভাইসে থাকা কন্টাক্টগুলো সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
হোয়াটসঅ্যাপের সঙ্গে ইউটিউব: এখন চাইলেই হোয়াটসঅ্যাপের চ্যাট উইন্ডোতে ইউটিউব ভিডিও দেখতে পারেন। হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে ইউটিউবকে। এখন শুধু চ্যাট উইন্ডোতে ইউটিউব লিংক ক্লিক করলেই হবে। এতে ওই উইন্ডোতেই ভিডিও চালু হবে। ওই ভিডিও ইউন্ডোর আকার ছোট-বড় করার সুবিধাও রয়েছে।
হোয়াটসঅ্যাপ নকশা পরিবর্তন: ব্যবহারকারী চাইলে তার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ কিছুটা পরিবর্তন করে নিতে পারেন। এর অ্যাডাপটিভ আইকন ফিচারটি অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেমের অংশ এবং হোয়াটসঅ্যাপ তা সমর্থন করছে। নতুন আইকন ব্যবহার করে এ পরিবর্তন করা যাবে।
লোকেশন শেয়ারিং: হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে লাইভ লোকেশন শেয়ারিং ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা অন্য কারও সঙ্গে রিয়েল টাইমে তাঁর অবস্থানগত তথ্য জানাতে পারবেন। লাইভ লোকেশন শেয়ার করতে লোকেশন ট্যাবে যেতে হবে। গ্রুপ বা ব্যক্তিপর্যায়ে যোগাযোগের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যাবে। ম্যাপে ইউজার প্রোফাইল ছবিটি দেখতে পাবেন ব্যবহারকারীর যোগাযোগ তালিকায় থাকা ব্যক্তি। তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।

Saturday, 17 March 2018

স্ট্রোক ঠেকাবে স্মার্টফোন অ্যাপ!

স্ট্রোক ঠেকাবে স্মার্টফোন অ্যাপ!

    bdnews24

    অ্যাট্রিয়াল ফিবরিলেশন শনাক্ত করতে পারবে এমন নতুন এক মোবাইল অ্যাপ বানিয়েছেন গবেষকরা।

    অ্যাট্রিয়াল ফিবরিলেশন হচ্ছে অনিয়মিত হৃদস্পন্দন যার ফলে রক্ত জমাট বাঁধা, হার্ট অ্যাটাক বা হৃৎপিণ্ড সম্পর্কিত অন্যান্য সমস্যা সৃষ্টি হয়। নতুন এই অ্যাপ এই অনিয়মিত হৃদস্পন্দন শনাক্ত করতে পারার ফলে এটি দিয়ে স্ট্রোক বা হৃৎপিণ্ড সম্পর্কিত সমস্যাগুলো ঠিক সময়মতো ঠেকানো যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।
    স্ট্রোক ঠেকাতে সময়মতো অ্যাট্রিয়াল ফ্রিবরিলেশন শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
    গবেষকেদের মধ্যে একজন ফিনল্যান্ড-এর টার্কু ইউনিভার্সিটি হসপিটাল-এর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক জুহানি আইরাকসিনেন বলেন, “রোগীর চিকিৎসায় প্রকৃতপক্ষেই কাজে লাগানো যাবে এমন নির্ভরযোগ্য কিছুতে এই প্রথমবার সাধারণ ভোক্তা ইলেকট্রনিকস সাফল্য অর্জন করলো। অনেক সময় যখন ডাক্তারের কাছেও অনিয়মিত অ্যাট্রিয়াল ফিবরিলেশন শনাক্ত করা যায় না তখন এই গবেষণায় আসা ফলাফল মনে রাখার মতো।”
    গবেষকরা বলেন,বহু বছর ধরে অ্যাট্রিয়াল ফিবরিলেশন শনাক্ত করা বিশ্বব্যাপী একটি মেডিকেল চ্যালেঞ্জ ছিল। কিন্তু সহজলভ্য সমাধানের অভাব ছিল।
    সার্কুলেশন জার্নাল-এ প্রকাশিত এই গবেষণার জন্য গবেষকরা হৃদরোগের সমস্যার জন্য তিনশ’ রোগীকে নিয়ে গবেষণা করেছেন।   
    গবেষকরা অ্যাট্রিয়াল ফিবরিলেশন থাকা রোগীদের স্মার্টফোনের মাধ্যমে শনাক্ত করতে পেরেছেন।
    ইউনিভার্সিটি অফ টারকু’র ডিপার্টমেন্ট অফ ফিউচার টেকনোলজিস-এ বানানো অ্যাপটি ৯৬ শতাংশ পর্যন্ত সঠিকভাবে অ্যাট্রিয়াল ফিবরিলেশন-এর রোগী শনাক্ত করতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।

    Nokia 2 : Price in Bangladesh

    Nokia 2 : Price in Bangladesh

    Nokia 2 
    Price: 9600 taka in Bangladesh

    Oct 1
    Oct 4
    Oct 7
    Oct 10
    Oct 13
    Oct 16
    Oct 19
    Oct 22
    Oct 25
    Oct 28
    Oct 31
    9000
    9500
    10000
    10500
    11000
    Nokia 2- Price Trend

    Nokia 2 - specification

    Software
    OS
    Android N OS 7.1.1
    Hardware
    Design
    screen
    5" LTPS IPS LCD 720 x 1280 pixels (~294 ppi density)
    dimension
    143.5 x 71.3 x 9.3 mm
    Memory
    expandable
    128 GB
    RAM
    1 GB
    ROM
    8 GB
    Processor
    number of cores
    4 core
    SoC
    Qualcomm MSM8909v2 Snapdragon 212
    CPU
    1.3 GHz Cortex-A7
    GPU
    Adreno 304
    Camera
    primary
    8 MP
    secondary
    5 MP
    Battery
    capacity
    4100mAh Li-Ion (non-removeable)
    Connectivity
    Wi-Fi
    802.11 b/g/n, hotspot
    USB
    microUSB 2.0
    bluetooth
    4.1, A2DP, LE
    Audio
    radio
    FM radio with RDS
    Others
    sensors
    Accelerometer, proximity, compass, GPS, A-GPS, GLONASS, BDS
    Manufacturer
    first arrival
    November, 2017
    Manufactured By
    nokia


    availability
    available

    মোবাইল অ্যাপের মাধ্যমে অভিযোগ গ্রহণ শুরু বাংলাদেশ ব্যাংকে

    মোবাইল অ্যাপের মাধ্যমে অভিযোগ গ্রহণ শুরু বাংলাদেশ ব্যাংকে


    ব্যাংক সংক্রান্ত অভিযোগ গ্রহণের উদ্দেশ্যে "বাংলাদেশ ব্যাংক কমপ্লায়েন্টস" নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ অবমুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি) বিগত ২০১৬-১৭ অর্থবছরে ৩৫২১টি অভিযোগ গ্রহণ করেছে। এর মধ্যে টেলিফোনে ১৩৬২টি এবং লিখিতভাবে ২১৬৪টি অভিযোগ দাখিল করা হয়। প্রাপ্ত অভিযোগের প্রায় সবগুলোই নিষ্পত্তি করা হয়েছে।এ সময়ের অধিকাংশ অভিযোগ ছিল সাধারণ ব্যাংকিং সংক্রান্ত যা মোট অভিযোগের ৪০ দশমিক ৫৩ শতাংশ।


    রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ.এন.এম. হামিদুল্লাহ কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর ফজলে কবীর এফআইসিএসডির কার্যক্রমের ওপর প্রণীত বার্ষিক প্রতিবেদন ২০১৬-২০১৭ এর মোড়ক উন্মোচন করেন। এ সময় এফআইসিএসডিতে অভিযোগ গ্রহণের জন্য ব্যাংকের আইটিওসিডি প্রস্তুতকৃত একটি মোবাইল অ্যাপও গভর্নর জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেন। এর ফলে এখন থেকে জনসাধারণ বিদ্যমান মাধ্যমের পাশাপাশি এ মোবাইল অ্যাপের মাধ্যমেও যে কোন বাংলাদেশী ব্যাংক সংশ্লিষ্ট অভিযোগ দাখিল করার সুবিধা পাবেন।



    মোবাইল অ্যাপের মাধ্যমে অভিযোগ গ্রহণ শুরু বাংলাদেশ ব্যাংকে


    প্রতিবেদনের তথ্যমতে, মোট অভিযোগের মধ্যে সাধারণ ব্যাংকিং সংক্রান্ত অভিযোগ ৪০ দশমিক ৫৩ শতাংশের বাইরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঋণ ও অগ্রিম সংক্রান্ত অভিযোগ ১৫ দশমিক ৮২ শতাংশ। তারপর রয়েছে ট্রেড বিল সংক্রান্ত অভিযোগ ১৫ দশমিক শুণ্য ২ শথাংশ; ডেবিট বা ক্রেডিট কার্ড সংক্রান্ত ৯ দশমিক ২৩ শতাংশ, মোবাইল ব্যাংকিং সংক্রান্ত ২ দশমিক ৪৭ শতাংশ,ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত ২ দশমিক ৩৯ শতাংশ,রেমিট্যান্স সংক্রান্ত ১ দশমিক ৮৫ শতাংশ এবং বিবিধ অভিযোগ ১২ দশমিক ৭০ শতাংশ।


    Samsung Galaxy J7 Pro. Nokia 2

    Samsung Galaxy J7 Pro
    Nokia 2
    Software
    os
    Android N OS 7.1 
    Android N OS 7.1.1
    Hardware
    Memory
    RAM
    3 GB
    1 GB
    ROM
    64 GB
    8 GB
    expandable
    256 GB
    128 GB
    Processor
    CPU
    1.6 GHz Cortex-A53
    1.3 GHz Cortex-A7
    GPU
    Mali-T830MP2
    Adreno 304
    number of cores
    8core
    4core
    soc
    Exynos 7870 Octa
    Qualcomm MSM8909v2 Snapdragon 212
    Camera
    primary
    13 MP AF
    8 MP
    secondary
    13 MP AF
    5 MP
    Design
    dimension
    152.4 x 74.7 x 7.9 mm
    143.5 x 71.3 x 9.3 mm
    display
    Super AMOLED 1080 x 1920 pixels (~401 ppi pixel density)
    LTPS IPS LCD 720 x 1280 pixels (~294 ppi density)
    screen
    5.5"
    5"
    weight
    181 gm
    Connectivity
    USB
    microUSB 2.0, USB On-The-Go
    microUSB 2.0
    bluetooth
    4.1, A2DP, LE
    4.1, A2DP, LE
    wifi
    802.11 a/b/g/n/ac, dual-band, WiFi Direct, hotspot
    802.11 b/g/n, hotspot
    Audio
    radio
    FM radio
    FM radio with RDS
    Others
    sensors
    Fingerprint (front-mounted), accelerometer, gyro, proximity, compass, GPS, A-GPS, GLONASS, BDS
    Accelerometer, proximity, compass, GPS, A-GPS, GLONASS, BDS

    শাকিবকে চান ঋতুপর্ণা

    শাকিবকে চান ঋতুপর্ণা

    বিনোদন প্রতিবেদক
    ১৬ মার্চ ২০১৮, ১৫:২১
    শাকিব খান ও ঋতুপর্ণা সেনগুপ্ত
    ভারতের বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত গত শতকের নব্বই দশক থেকে বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করছেন। এই দীর্ঘ সময়ে সহশিল্পী হিসেবে পেয়েছেন হুমায়ুন ফরীদি, মান্না, জসিম, ফেরদৌসসহ এ সময়ের আরিফিন শুভকে। কিন্তু শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তাঁর কোনো কাজ করা হয়নি। এই নায়িকার ইচ্ছা, শাকিব খানের সঙ্গে কাজ করবেন তিনি। প্রথম আলোর সঙ্গে আলাপে তেমনটাই জানালেন।

    বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতায় এখন দারুণ জনপ্রিয় শাকিব খান। কলকাতার শীর্ষস্থানীয় কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা করছে। সেখানে চিত্রপরিচালক এবং অভিনয়শিল্পীরাও শাকিবের ব্যাপারে বেশ আন্তরিক। তাঁদের বিভিন্ন সাক্ষাৎকার থেকে তা জানা গেছে।
    ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘শাকিব খান একধরনের ছবি করছে। ভালোই হচ্ছে। পুরোপুরি বাণিজ্যিক। আমি চাই, শাকিব আরও ভালো করুক। কারণ, একটা দেশ থেকে আরেকটা দেশে গিয়ে সাফল্য পাওয়া চাট্টিখানি কথা নয়। এটা শাকিব তাঁর কাজ দিয়ে অর্জন করেছে। সবাইকে টেক্কা দিয়ে এ জায়গা অর্জন করা অনেক কষ্টের। কারণ, আমি নিজেও কলকাতার পাশাপাশি বাংলাদেশে কয়েকটি ছবিতে কাজ করেছি। ছবিগুলো দর্শক পছন্দ করেছে। সে কারণে আমি বুঝি, বাইরের দেশে জনপ্রিয়তা পাওয়া কতটা কষ্টের।’
    দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করলেও শাকিব খানের সঙ্গে কাজ করা হয়নি ঋতুপর্ণার। বললেন, ‘ভেবে দেখলাম, একমাত্র শাকিবের সঙ্গে কাজ করা হয়নি। এর বাইরে সবার সঙ্গে অভিনয় করেছি। সামনে নিশ্চয় ভালো কোনো পরিচালক আমাদের নিয়ে ভাববেন। তখন কাজ করা হবে।’
    শাকিব খান কলকাতায় এখন ‘ভাইজান এল রে’ নামে নতুন একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন শ্রাবন্তী।

    Friday, 16 March 2018

    অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

    অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

    অনলাইন ডেস্ক
    ১৫ মার্চ ২০১৮, ২৩:৫০
    রাধিকা আপ্তে
    অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা।

    এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে।
    ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধিকা বলেন, ‘সেদিনই ছিল একটি সিনেমার প্রথম দিনের শুটিং। বিখ্যাত দক্ষিণী অভিনেতা আমার পায়ে সুড়সুড়ি দিতে শুরু করে। আমি তাকে আগে চিনতামও না। হঠাৎ তার এ রকম আচরণে তাজ্জব বনে গিয়েছিলাম। প্রচণ্ড বিরক্ত হয়ে সপাটে চড় মেরেছি।’ এটা করে কোনো অন্যায় করেননি বলে মনে করেন তিনি।
    তবে দক্ষিণের ওই অভিনেতার নাম কি তা জানা যায়নি।
    অভদ্রতার জন্য সেদিন ওই অভিনেতাকে চড় মারায় কোনো ভুল কাজ করেননি বলে মনে করেন সাহসী এবং স্পষ্টবক্তা সিহেবে পরিচিত রাধিকা। ভবিষ্যতে অন্য কোনো নারীর সঙ্গে এমন ব্যবহার করতে গেলে ওই অভিনেতা দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবেন বলেও মন্তব্য করেন ‘পার্চড’ অভিনেত্রী।

    Tuesday, 13 March 2018

    ফোরজি ফিচার ফোন নিয়ে আসছে নকিয়া!

    ফোরজি ফিচার ফোন নিয়ে আসছে নকিয়া!


    ফোরজি ফিচার ফোন নিয়ে আসছে নকিয়া!




    নতুন বছরে ফোরজি ফিচার ফোন নিয়ে আসতে যাচ্ছে নকিয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনে এমনই একটি ডিভাইসের অনুমোদনের জন্য আবেদন করে নকিয়া ব্র্যান্ডের স্বত্ত্বাধিকারী এইচএমডি গ্লোবাল। আর এরপরই ফোরজি ফিচার ফোনের গুজব ডালপালা মেলতে শুরু করে


    নকিয়া ৩৩১০ এর থ্রিজি সংস্করণ দিয়ে ইতিমধ্যেই পুরনো কিন্তু জনপ্রিয় ডিভাইসের পুন:বাজারজাতকরণ প্রক্রিয়ার সূচনা করে নকিয়া। তবে সাম্প্রতিক এই ফোরজি ফিচার ফোন সম্ভবত হতে যাচ্ছে নকিয়া ই৭১ -এর ফোরজি সংস্করণ। অর্থাৎ, সেই কোয়ার্টি কিবোর্ডযুক্ত ই৭১ ফিরে আসবে সর্বাধুনিক ফোরজি প্রযুক্তি নিয়ে। নকিয়া ৩৩১০ এর সাফল্য বিবেচনায় এই সম্ভবনা এখন কেবল সময়ের ব্যাপার বলেই ধরে নেয়া যায়।

    Monday, 12 March 2018

    উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৫০

    নেপালের রাজধানী কাঠমান্ডুতে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স নেপালের সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে। তবে বার্তা সংস্থা এএফপি বলেছে, কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে।
    যে পথে ইউএস বাংলার উড়োজাহাজটি ঢাকা থেকে কাঠমান্ডু যায়। ছবি: টুইটারের সৌজন্যে
    নেপালের সেনাবাহিনীর মুখপাত্র গোকুল ভান্ডারি এএফপিকে বলেন, কাউকে জীবিত উদ্ধার করার আশা প্রায় শেষ হয়ে গেছে। কারণ উড়োজাহাজটি ভয়াবহভাবে পুড়ে গেছে।

    কোনো বার্তা সংস্থাই তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি।
    নেপালে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর নিহতদের লাশ উদ্ধার করে একটি স্থানে রাখা হয়েছে। তবে এই দুর্ঘটনায় কত জন মারা গেছেন তা কেউ নিশ্চিত করেননি। ছবি: নেপালের ইংরেজি দৈনিক মাই রিপাবলিকার সৌজন্যে।
    এএফপি জানিয়েছে হতাহতদের উদ্ধারে কাজ চলছে। বিমানের ধ্বংসাবশেষ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজে ৩২ জন আরোহী ঘটনাস্থলেই মারা যান। উড়োজাহাজটিতে ৬৭ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।

    আজ সোমবার ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজ কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে কাঠমান্ডুর একজন সাংবাদিক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    উদ্ধারকাজে যোগ দেয় নেপালের সেনাবাহিনী। মাই রিপাবলিকার টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া ছবি
    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ৭১ জন আরোহীর মধ্যে ৬৭ জন যাত্রী রয়েছেন। নেপাল সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

    Sunday, 11 March 2018

    প্রথমবারের মতো চার্জযোগ্য প্রোটন ব্যাটারী পরীক্ষাগারে তৈরী করলেন গবেষকরা

    প্রথমবারের মতো চার্জযোগ্য প্রোটন ব্যাটারী পরীক্ষাগারে তৈরী করলেন গবেষকরা

    প্রথমবারের মতো চার্জযোগ্য প্রোটন-ব্যাটারী পরীক্ষাগারে তৈরী করলেন গবেষকরা
    credit : RMIT



    লিথিয়াম আয়ন ব্যাটারীর বিকল্প হিসেবে প্রোটন ব্যাটারী তৈরীতে সফল হয়েছেন অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। স‌হজলভ্য পানি ও কার্বন এই ব্যাটারীর মূল উপাদান, যা একই সাথে পরিবেশবান্ধব। পানির সংশ্লেষ ও বিশ্লেষণ হাইড্রোজেন সেলের মূল কার্যসূত্র। আর প্রোটন সেল এই কার্যসূত্রে গ্যাস নির্গমনের অসুবিধা অপসারণ এবং পুন:চার্জযোগ্যতা সুবিধা যুক্ত করতে সমর্থ হয়েছে। আর তাতেই লিথিয়াম আয়ন ব্যাটারীর বিকল্প হিসেবে জোরেশোরে উচ্চারিত হচ্ছে প্রোটন ব্যাটারীর নাম।প্রোটন ব্যাটারীর এই গবেষকদলের প্রধান প্রফেসর জন অ্যান্ড্রুস জানান, স‌হজলভ্য কার্বন এই ব্যাটারীর মূল উপাদান যা লিথিয়াম অপেক্ষা সস্তা ও পরিবেশবান্ধব। পরীক্ষাগারে প্রোটন ব্যাটারী একক ক্ষেত্রফলে বাণিজ্যিকভাবে ব্যব‌হৃত লিথিয়াম আয়ন ব্যাটারীর সমপরিমাণ শক্তি ধরে রাখতে সক্ষম হয়েছে।


    প্রোটন ব্যাটারী মূলত পানির পর্যায়ক্রমিক সংশ্লেষণ ও বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শক্তি সরবরাহ করে। ব্যাটারী চার্জকরণের সময় পানি বিশ্লিষ্ট হয়ে প্রোটন অণু কার্বন ইলেকট্রোডে গিয়ে জমা হয়। অন্যদিকে শক্তি সরবরাহের সময় কার্বন ইলেকট্রোডে প্রোটন ইলেকট্রন প্রদান করে আয়নিত অবস্থায় অক্সিজেন আয়নের সাথে বিক্রিয়া করে পুনরায় পানি উৎপাদন করে। 

    পরীক্ষাগারে সফল হলেও প্রোটন ব্যাটারী বাণিজ্যিকভাবে প্রচলনের জন্য আরও পাঁচ থেকে দশ বছর প্রয়োজন হবে।

    মুশফিক বীরত্বে বাংলাদেশের অবিস্মরণীয়

    মুশফিক বীরত্বে বাংলাদেশের অবিস্মরণীয় 

    bdnews24

    সিঙ্গেল নিয়ে দলকে জিতিয়ে দু হাত উঁচিয়ে হুংকার ছুঁড়লেন মুশফিকুর রহিম। প্রায় ৩০ হাজার দর্শকে ভরা গ্যালারি স্তব্ধ। সেই নীরবতায় মুশফিকের গর্জন আরও তীব্রভাবে ছড়িয়ে গেল চারপাশে। এ যেন হারের বলয় ভাঙার চিৎকার। দুঃসময়কে পাল্টা জবাব দেওয়ার চিৎকার। অসাধারণ এক জয়ের আনন্দ-চিৎকার। ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলে বাংলাদেশকে জেতালেন মুশফিক।

    ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে রান তাড়ার ইতিহাস গড়ে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। শনিবার ছুটির দিনে প্রেমাদাসার বাদ্য-বাজনা আর উৎসব থামিয়ে বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে।
    দুই দলের সবশেষ লড়াইয়ে মাত্র কদিন আগেই ২১০ রান তুলেছিল শ্রীলঙ্কা। এবার সেটিকে ছাড়িয়ে তারা তোলে ২১৫ রান। আগে কখনোই ১৬৪ রানের বেশি তাড়া করে জেতেনি বাংলাদেশ। সাম্প্রতিক দুঃসময়ও খুব বেশি আশার আলো দেখায়নি। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দলের তো সামনে এগোনো ছাড়া উপায় নেই! অবিস্মরণীয় রান তাড়ায় বাংলাদেশ জিতল ২ বল বাকি রেখে।
    বিস্ফোরক শুরুতে দলকে জয়ের বিশ্বাস জুগিয়েছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। বাকিটুকু মুশফিকের অনন্য ব্যাটিংয়ের গল্প। বীরোচিত ব্যাটিংয়ে দলকে জিতিয়ে রচনা করলেন নতুন এক অধ্যায়ের। শেষ কয়েক ওভার পায়ে ক্র্যাম্প নিয়ে খেলেছেন। খুঁড়িয়েছেন। কিন্তু এ দিনের মুশফিক যেন হার মানতে জানেন না!
    বড় রান তাড়ার প্রথম শর্ত দারুণ শুরু। বাংলাদেশ শুরু থেকেই এগিয়েছে শ্রীলঙ্কার রানকে চ্যালেঞ্জ জানিয়ে। শ্রীলঙ্কা পঞ্চাশ স্পর্শ করে ৩.৫ ওভারে। বাংলাদেশের লাগে মাত্র দুই বল বেশি। পাওয়ার প্লে শেষ হতে হতে এগিয়ে যায় বাংলাদেশই। ৬ ওভারে শ্রীলঙ্কার রান ছিল ১ উইকেটে ৭০, বাংলাদেশের ১ উইকেটে ৭৪।
    এগিয়ে থেকেই বাংলাদেশ পা রাখে তিন অঙ্কের সীমানায়। ৯.২ ওভারে আসে একশ, লঙ্কানদের শতরান ছিল ১০.২ ওভারে। দেড়শতেও বাংলাদেশ এগিয়েছিল এক ওভার। অতীতে কাছে গিয়ে পথ হারানোর গল্প অনেক আছে। এদিন শেষেও এগিয়ে বাংলাদেশই।
    সম্ভবত ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কথা ভেবেই তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে পাঠানা হয় লিটন দাসকে। কারণ যেটিই থাকুক, কাজে লেগে যায় দারুণভাবে। দলকে বিশাল রান তাড়ার পথে এগিয়ে নেয় এই জুটি। স্কোরবোর্ডে দুজন এনে দেন কাঙ্ক্ষিত ভিত, ড্রেসিং রুমে ছড়িয়ে দেন আত্মবিশ্বাস, প্রতিপক্ষকে ফেলে দেন চাপে।
    লিটন শুরুটায় একটু ছটফটে থাকলেও পরে খেলেছেন দারুণ সব শট। তিনি ছন্দে থাকলে যেমন খেলেন, যথারীতি ছিলেন তেমন স্টাইলিশ। যথারীতি ফ্লিক শটগুলো ছিল দৃ্ষ্টিনন্দন। তামিম চেনা চেহারায়।
    ৫ ছক্কায় ১৯ বলে ৪৩ করে লিটন আউট হন নুয়ান প্রদিপের স্লোয়ারে। ততক্ষণে রান হয়ে গেছে ৭৪। গত বছর এই মাঠেই সৌম্য ও ইমরুলের ৭১ রান ছাড়িয়ে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি।
    দলকে একশতে নিয়ে গেয়ে আউট হন তামিম। ফিফটি পাননি তিনিও। ২৯ বলে ৪৭ বলে ফিরতি ক্যাচ দেন থিসারা পেরেরাকে। গত ১৩টি টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ স্কোর এটি।
    তিনে নামা সৌম্যর শুরুটা ছিল নড়বড়ে। তবে উইকেট ছুঁড়ে আসেননি। আরেক পাশে মুশফিক শুরু থেকেই ছিলেন দুর্দান্ত। মাঝে-মধ্যে সৌম্য মেরেছেন বাউন্ডারি। বাংলাদেশ তাই পেয়ে যায় আরেকটি অর্ধশত রানের জুটি।
    ২২ বলে ২৪ করে সৌম্য ফিরেছেন। ১১ বলে ২০ রানের কার্যকর ইনিংস খেললেও কাজ শেষ করে আসতে পারেননি মাহমুদউল্লাহ। শেষের আগের ওভারে রান আউট সাব্বির। দলের ভরসা ছিল কেবল সেই মুশফিকই।
    বেঙ্গালুরুর স্মৃতি উঁকি দিয়েছে অনেকের মনে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাতের মুঠো থেকে জয় ফেলে দিয়েছিলেন মুশফিক। এবার কোনো ভুলের পথে পা নয়। শেষের আগের ওভারে প্রদিপকে ছক্কা মেরে সমীকরণ নিয়েছেন ৬ বলে ৯ রানে।
    শেষ ওভারের প্রথম বলে দুই, পরের বলে দারুণ বাউন্ডারি। পরের বলে আবার দুই। এরপর সিঙ্গেলে জয়। ক্যারিয়ার সেরা ইনিংসে ৩৫ বলে ৭৪ রানে অপরাজিত মুশফিক। সম্ভবত টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবসময়ের সেরা ইনিংস।
    ম্যাচের প্রথম ভাগে এই দলই ছিল বিবর্ণ। আগর ম্যাচে বোলিং ভালো হলেও এদিন ছিল এলোমেলো, একদম ধারহীন।
    তাসকিন আহমেদের করা প্রথম ওভারেই কুসল মেন্ডিসের ব্যাটে চার ও ছক্কা। দুটির একটিও অবশ্য মাঝ ব্যাটে নয়। তবে খুব দ্রুতই ব্যাটের মাঝ থেকে বল ছুটতে থাকে প্রেমাদাসার নানা প্রান্তে।
    মুস্তাফিজের করা ইনিংসের দ্বিতীয় ওভার থেকে ১১। তৃতীয় ওভারে রুবেল হোসেন চার দিয়ে শুরু করেও দেন মাত্র ৬ রান। সেটি পুষিয়ে দিতেই যেন পরের ওভারে উদার হয়ে এগিয়ে আসেন তাসকিন। ওই ওভার থেকে আসে ২২।
    ২৭ বলে ৫৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মুস্তাফিজ। দারুণ কাটারে বোল্ড ১৯ বলে ২৬ রান করা গুনাথিলাকা।
    সেটি ছিল কেবলই ক্ষনিকের স্বস্তি। হাওয়া আবারও বৈরি হয়ে ওঠে দুই কুসলের ঝড়ো ব্যাটিংয়ে।
    স্পিন আক্রমণে আসার পর একটু ভাটার টান ছিল রানের স্রোতে। ৩ ওভারে রান আসে ১৬। তবে সেটি ছিল যেন ঝড়ের আগের শান্ত পরিস্থিতি। আবার উত্তাল হয়ে ওঠে দুজনের ব্যাট।
    ২৪ বলে কুসল মেন্ডিস স্পর্শ করেন ফিফটি। তার ক্যারিয়ারের তৃতীয়। তিনটিই বাংলাদেশের বিপক্ষে, টানা তিন ম্যাচে।
    সপ্তম বোলার হিসেবে আক্রমণে এসে এই জুটি ভাঙেন মাহমুদউল্লাহ। শুরুটা যদিও ছিল বাজে। প্রথম বলটি ছিল শর্ট, মেন্ডিস ফেলেন গ্যালারিতে। পরের চার বলেই তুলে নেন দুই উইকেট।
    ৫ ছক্কায় ৩০ বলে ৫৭ করে আউট কুসল মেন্ডিস। ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া দাসুন শানাকা শূন্য। দুজনই ধরা মিড উইকেটে সাব্বিরের হাতে।
    আরেকটি খরুচে বোলিংয়ের ম্যাচে তাসকিনকে সান্ত্বনার উইকেট উপহার দিয়ে যান দিনেশ চান্দিমাল। তাতে শ্রীলঙ্কার ক্ষতি খুব একটা হয়নি। কুসল পেরেরা ছিলেনই। শেষের দাবি দারুণভাবে মেটান উপুল থারাঙ্গাও।
    ৪৮ বলে ৭৪ রান করে পেরেরা আউট হন শেষ ওভারে। থারাঙ্গা অপরাজিত ১৫ বলে ৩২ রানে। শেষ ওভারে জিবন মেন্ডিসের ছক্কায় বাংলাদেশের বিপক্ষে নিজেদের আগের সর্বোচ্চ ছাড়িয়ে যায় শ্রীলঙ্কা।
    সর্বোচ্চ ছিল সেটা এই মাঠেরও। কে জানত, ঘণ্টা দেড়েক পরই সেই স্কোর পড়ে যাবে পেছনে! নতুন ইতিহাস রচনা করেই যেন দুঃসময়ের ঘুরপাক থেকে বের হতে চেয়েছিল বাংলাদেশ।
    সংক্ষিপ্ত স্কোর:
    শ্রীলঙ্কা: ২০ ওভারে ২১৪/৬ (গুনাথিলাকা ২৬, মেন্ডিস ৫৭, পেরেরা ৭৪, শানাকা ০, চান্দিমাল ২, থারাঙ্গা ৩২*, থিসারা ০, জিবন ৬*; তাসকিন ১/৪০, মুস্তাফিজ ৩/৪৮, রুবেল ০/৪৫, মিরাজ ০/৩১, নাজমুল ০/২০, সৌম্য ০/১১, মাহমুদউল্লাহ ২/১৫)
    বাংলাদেশ: ১৯.৪ ওভারে ২১৫/৫ (তামিম ৪৭, লিটন ৪৩, সৌম্য ২৪, মুশফিক ৭২*, মাহমুদউল্লাহ ২০, সাব্বির ০, মিরাজ ০*; চামিরা ১/৪৪, দনঞ্জয়া ০/৩৬, প্রদিপ ২/৩৭, গুনাথিলাকা ০/২২, থিসারা ১/৩৬, অজন্তা ০/২৫, শানাকা ০/১২)
    ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
    ম্যান অব দা ম্যাচ: মুশফিকুর রহিম

    Saturday, 10 March 2018

    টুইটার পেজ ভেরিফিকেশন দরকার?

    টুইটার পেজ ভেরিফিকেশন দরকার?

    অনলাইন ডেস্ক
    ১০ মার্চ ২০১৮, ১৪:৫৫
    ভেরিফায়েড টুইটার পেজ
    টুইটারে আপনার অ্যাকাউন্টটি প্রকৃত অ্যাকাউন্ট কি না, তা ভেরিফাই করে নীল রঙের একটি টিকচিহ্ন দিতে পারবেন। যাঁরা টুইটারে প্রকৃত পরিচয় নিশ্চিত করবেন, শিগগিরই তাঁদের অ্যাকাউন্ট যাচাই করে নীল রঙের টিকচিহ্ন বসাবে টুইটার। অর্থাৎ সবার জন্য ভেরিফায়েড অ্যাকাউন্ট চালু করতে যাচ্ছে মাইক্রো ব্লগিং সাইটটি।

    ব্যবহারকারীর পরিচয় যাচাই ও শনাক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ শুরু করছে প্রতিষ্ঠানটি। অবশ্য কবে নাগাদ সবার জন্য ভেরিফাই অ্যাকাউন্টের সুবিধা আসবে, তা এখনো নিশ্চিত করেনি। টুইটার অ্যাকাউন্ট নিশ্চিত করার প্রকৃত ফাংশন থাকার পরও টুইটারের নীল চিহ্ন দেওয়ার বিষয়টি অনেকের কাঙ্ক্ষিত ছিল। কারণ, এটি মর্যাদার প্রতীক হিসেবে দেখেন অনেকেই। পেজ ভেরিফাই করার নতুন আবেদন গত বছরের শেষ দিকে বাতিল করেছে টুইটার কর্তৃপক্ষ।
    প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি সম্প্রতি এক লাইভ স্ট্রিমিংয়ে বলেন, ‘বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য সেবাদাতা হতে চাই আমরা। এ জন্য আমাদের অনেক কাজ করতে হবে, তা আমরা জানি।’ অবশ্য অ্যাকাউন্ট যাচাই করতে ফোন নম্বর, ই-মেইল ঠিকানা বা সরকার প্রদত্ত কোনো ফটো আইডি লাগবে কি না, তা স্পষ্ট করেননি তিনি।
    ২০০৯ সালে নীল টিকচিহ্ন দিয়ে প্রোফাইল পৃথক করতে শুরু করে টুইটার। শুরুতে বিনোদন তারকা, অ্যাথলেটসহ বিভিন্ন রাজনৈতিক নেতার অ্যাকাউন্ট থেকে প্রতারণা ঠেকাতে এ ব্যবস্থা চালু হয়। এরপর এ সুবিধা সাংবাদিকসহ অন্যদের জন্য চালু হয়। ভেরিফাই চিহ্ন কেন প্রয়োজন, তা জানিয়ে টুইটার কর্তৃপক্ষের কাছে আবেদন করলে সে আবেদন গ্রহণ করা হতো।
    গত বছরের নভেম্বর থেকে নতুন সব আবেদনকারীর জন্য ভেরিফায়েড প্রক্রিয়া বন্ধ করে টুইটার। এটি প্রকৃত বা যাচাইকৃত অ্যাকাউন্টের পরিবর্তে একে ব্যবসার কাজে লাগান অনেকেই। তবে ভেরিফায়েড প্রক্রিয়া নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় টুইটারকে। তথ্যসূত্র: আইএএনএস।

    পলাশবাড়ী যেন আজ মৃত্যুপুরী

    পলাশবাড়ী যেন আজ মৃত্যুপুরী

    প্রতিনিধি, গাইবান্ধা
    ১০ মার্চ ২০১৮, ১৫:২৩
    রডবোঝাই ট্রাক কাত হয়ে পড়ে আছে। এ ঘটনায় সাত শ্রমিক নিহত হন। পলাশবাড়ী উপজেলা, গাইবান্ধা, ১০ মার্চ।: শাহাবুল শাহীন
    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত কমপক্ষে ১৫ জন। আজ শনিবার সকাল ও দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 
    উপজেলা সদরের জুনদহ এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলেই সাতজন শ্রমিক নিহত হন। ট্রাকের নিচে পড়ে আহত হয়েছেন কয়েকজন। তাঁদের উদ্ধারে অভিযান চলছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

    পলাশবাড়ী থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দুপুরে রডবোঝাই একটি ট্রাক ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে জুনদহ এলাকায় একটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকের সাতজন শ্রমিক নিহত হন। ট্রাকের নিচে পড়ে কয়েকজন শ্রমিক আহত হন।




    এর আগে সকালে একই উপজেলা সদরের সরকার ফিলিং স্টেশনের সামনে চালক নিয়ন্ত্রণ হারালে একটি বাস থেমে থাকা একটি ট্রলিকে ধাক্কা দিলে তিন নির্মাণশ্রমিক নিহত হন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
    ক্রেন দিয়ে সরানো হচ্ছে রডবোঝাই ট্রাক। পলাশবাড়ী উপজেলা, গাইবান্ধা, ১০ মার্চ।: শাহাবুল শাহীন
    নিহত শ্রমিকেরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের জাকির হোসেন (২৫), একই উপজেলার শিবপুর গ্রামের খসরু মিয়া (৫০) ও একই গ্রামের রাজু মিয়া (২৪)। আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
    পলাশবাড়ী থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে এসএন ট্রাভেলস নামের যাত্রীবাহী একটি বাস রংপুর থেকে বগুড়া যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে বাসটি পলাশবাড়ী উপজেলা সদরের সরকার ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা ইঞ্জিনচালিত ট্রলিকে (ভটভটি) ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ট্রলির তিন নির্মাণশ্রমিক নিহত হন। এ ছাড়া ট্রলি ও বাসের আরও অন্তত ১০ শ্রমিক আহত হন।
    দুটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, জুনদহে ট্রাক উল্টে হতাহত ব্যক্তিদের সবাই শ্রমিক। তাঁরা ট্রাকের ওপরে ছিলেন। ট্রাকের নিচে পড়ে সাতজন মারা যান। চালক পলাতক।

    ওসি জানান, বাসের ধাক্কায় ট্রলির নিহত শ্রমিকদের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, বাসটি দুর্ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে গেছেন।