ads

Friday, 9 March 2018

সফটওয়্যার পরামর্শ দেবে ভারতীয় প্রতিষ্ঠান

সফটওয়্যার পরামর্শ দেবে ভারতীয় প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক
০৯ মার্চ ২০১৮, ১৫:৫৫
ভারতীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডাটা কোরের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশের কাজী আইটি। ছবি: সংগৃহীতভারতীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডাটা কোর বাংলাদেশে হাসপাতালসহ শিক্ষা খাতের বিভিন্ন সফটওয়্যার তৈরিতে পরামর্শক হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কাজী আইটির সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এ চুক্তির আওতায় ভারতের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বাংলাদেশের প্রতিষ্ঠানটিকে কর্মক্ষেত্রে সহযোগিতা করবে।
কাজী আইটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাটা কোরের সঙ্গে চুক্তির ফলে উন্নত দেশ থেকে আরও বেশি আউটসোর্সিং কাজ পাওয়া যাবে।
কাজী আইটির প্রধান নির্বাহী মাইক কাজী বলেন, বাংলাদেশে বসে যুক্তরাষ্ট্রের কাজ করা হচ্ছে। ডাটা কোরের সঙ্গে চুক্তির ফলে কাজে বৈচিত্র্য আসবে। আরও কর্মসংস্থান বাড়বে।
অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী বলেন, চুক্তির ফলে ভারতের বিশেষজ্ঞরা বাংলাদেশের প্রতিষ্ঠানটিকে কর্মক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে। উন্নত কাজ এনে দিতে সহায়তা করবে। দেশের তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার। এ চুক্তিতে সহায়তা দিচ্ছে সরকারের এলআইসিটি প্রকল্প।
অনুষ্ঠানে ডাটা কোরের কর্মকর্তা কে পি সেনগুপ্তা, সুব্রত মুখার্জি, দিপালী আহমেদ এবং পরামর্শক প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে সরকারের আইসিটি বিভাগের সহযোগী হিসেবে চুক্তিবদ্ধ বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান বোস্টন কনসালটিং গ্রুপের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment