শুটিংয়ের পর বদলে গেল নায়িকার নায়ক
‘সাহসী যোদ্ধা’ ছবির পরিচালক সাদেক সিদ্দিকী। তিনি বলেন, ‘শুরুতে অন্য একজন নায়িকার কথা ভাবছিলাম। পরে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। শিলার সঙ্গে চুক্তি হয়েছে। ইমনের সঙ্গে চরিত্রটিতে শিলাকে ভালো মানাবে।’
সাত বছর আগে জি সরকারের ‘গার্মেন্টস কন্যা’ ছবিতে জুটি বেঁধেছিলেন ইমন ও পপি। এরপর আর পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাঁদের। ‘সাহসী যোদ্ধা’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর পপি ও ইমনকে পর্দায় দেখার আশায় বুক বেঁধেছিলেন ভক্তরা। আমিন খান ও শিরিন শিলার চুক্তিতে এই যাত্রায় তা যে আর হচ্ছে না এটা নিশ্চিত হয়ে গেছে।
‘সাহসী যোদ্ধা’ ছাড়াও কিছুদিন আগে ‘আমার সিদ্ধান্ত’ নামে একটি ছবিতে জুটি হয়েছেন ইমন ও শিলা। এ বছরের শুরুতে ছবিটির শুটিংও শুরু হয়। জুটি হিসেবে কাজের ক্ষেত্রে আস্থার জায়গা বাড়ল বলে মনে করেন শিলা। তিনি বলেন, ‘একটি ছবির কাজ শুরুর আগে আরেকটির কাজ শুরু করেছি। আমাদের নিয়ে পরিচালকদের আগ্রহ দেখে উৎসাহ বাড়ছে।’
আজ বৃহস্পতিবার থেকে ঢাকার উত্তরায় ‘সাহসী যোদ্ধা’ ছবিতে ইমন ও শিলার অংশের শুটিং চলছে। এই ছবিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন পপি। ছবিটি নিয়ে পপি বলেন, ‘গল্প ভালো। চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। বাকিটা প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকেরা বলবেন।’
এই ছবিতে ইমনের চরিত্রটি একজন আয়কর কর্মকর্তার। ৩ এপ্রিল পর্যন্ত চলবে শুটিং। ছবিতে আরও অভিনয় করবেন অভি, রিপা, সুব্রত, রেবেকা, ববি, ফরহাদ প্রমুখ।
No comments:
Post a Comment