ads

Thursday, 8 March 2018

আইলাইফ ল্যাপটপের সঙ্গে স্মার্টওয়াচ

আইলাইফ ল্যাপটপের সঙ্গে স্মার্টওয়াচ

অনলাইন ডেস্ক
০৮ মার্চ ২০১৮, ১৫:০৪
আইলাইফ ল্যাপটপআমেরিকান ব্র্যান্ড আইলাইফের ল্যাপটপ ও পিসির সঙ্গে স্মার্টওয়াচ উপহার ঘোষণা করেছে কম্পিউটার আমদানিকারক প্রতিষ্ঠান স্টার টেক। ১৪ ইঞ্চি মাপের ল্যাপটপটিতে রয়েছে জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, ইন্টেলের ১ দশমিক ৮ গিগা হার্টজ প্রসেসর, ১০ হাজার এমএএইচ ব্যাটারি, ২ জিবি মেমোরি, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এর দাম ১৬ হাজার ৫০০ টাকা। এদিকে ১৭ দশমিক ৩ ইঞ্চি ফুল টাচ অল ইন ওয়ান জেড পিসিতে রয়েছে ৩ গিগাবাইট র‍্যাম, ২ দশমিক ৪০ গিগাহার্টজ প্রসেসর ও ৩২ জিবি ইএমএমসি স্টোরেজ ও ৫০০ জিবি হার্ড ডিস্ক। এর দাম ২৯ হাজার ৯৯০ টাকা। বিস্তারিত জানা যাবে www.startech.com.bd/i-life-zedair সাইট থেকে। বিজ্ঞপ্তি।

No comments:

Post a Comment